শিরোনাম
◈ তাবলিগের শীর্ষ মুরুব্বি মাওলানা ফারুকের ইন্তেকাল ◈ আরও ১৭১ খেলোয়াড় ক্রীড়া কার্ড পেলেন ◈ ওয়াশিংটনের দাবিকে ‘অবাস্তব’ আখ্যা, আলোচনায় না যাওয়ার ঘোষণা ইরানের ◈ যে জেলায় আগের দামেই মিলছে জ্বালানি তেল! ◈ ব্যঙ্গাত্মক কার্টুন শেয়ার করায় গ্রেফতারের পর কারাগারে, সংসদে হাসনাত ও চিফ হুইপের মধ্যে বিতর্ক ◈ জোট শরিকরা সংরক্ষিত নারী আসনে কে কতটি পেল জামায়াত থেকে ◈ বিদ্যুৎ খাতে ৫২ হাজার কোটি টাকা বকেয়া, ঋণের বোঝা দেড় লাখ কোটি: সংসদে জ্বালানিমন্ত্রী ◈ বাসে ৬৪ শতাংশ, লঞ্চ ভাড়া দেড়গুণ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব ◈ ইরানের সঙ্গে শান্তি আলোচনার জন্য ইসলামাবাদে পৌঁছাল মার্কিন দল ◈ সোমবার বগুড়ায় যাত্রা, ‘ই-বেইল বন্ড’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ২৯ জানুয়ারী, ২০২০, ০৭:১৯ সকাল
আপডেট : ২৯ জানুয়ারী, ২০২০, ০৭:১৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সন্ত্রাসীদের অর্থায়ন কমাতে দৃশ্যমান অগ্রগতি  করেছে পাকিস্তান, বললো চীন

ইয়াসিন আরাফাত : চীন বলছে, বিশ্বের উচিত এই অগ্রগতিকে সাধুবাদ জানানো। দ্যা ইকোনমিক টাইমস

প্যারিস ভিত্তিক ফাইন্যানশিয়াল অ্যাকশান টাস্কফোর্সের এশিয়া প্যাসেফিক জয়েন্ট গ্রুপের বৈঠকের আয়োজন করেছে চীন। সেখানেই এ কথা বলেছে পাকিস্তানের মিত্র দেশটি।

পাকিস্তানের অর্থমন্ত্রী হামমাদ আজহারের নেতৃত্বে দেশটির একটি প্রতিনিধি দল বেইজিংয়ে এফএটিএফের দেয়া সুপারিশ বাস্তবায়নের জন্য ইসলামাবাদের গৃহীত পদক্ষেপ সম্পর্কে জানাতে সংস্থাটির সঙ্গে বৈঠক করেছে।

পাকিস্তানের অগ্রগতি চীন কীভাবে দেখেছে জানতে চাইলে, চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জেঞ্জ শুয়াং গণমাধ্যমকে বলেন, পাকিস্তানে এখনও যে সকল কার্যক্রম চলছে তা সম্পর্কে তার কাছে সুনির্দিষ্ট কোনও তথ্য নেই। তবে তারা যে প্রচেষ্টা করছে তা অবশ্যই প্রশংসনীয়।

তিনি বলেন পাকিস্তান তাদের অভ্যন্তরীণ কাউন্টার টেররিজম ফিনান্সিং সিস্টেমকে শক্তিশালী করার জন্য প্রচেষ্টা করেছে।

এর আগে পাকিস্তান ভিত্তিক সন্ত্রাসী দল লস্কর-ই-তৈয়বা, জয়শ-ই-মোহাম্মদ এবং অন্যান্যদের তহবিল নিয়ন্ত্রণে ব্যর্থতার জন্য গত অক্টোবরে  পাকিস্তানকে ধূসর তালিকায় রাখার সিদ্ধান্ত নিয়েছিলো এফএটিএফ। সম্পাদনা : আসিফুজ্জামান পৃথিল

  • সর্বশেষ
  • জনপ্রিয়