শিরোনাম
◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে

প্রকাশিত : ২৮ জানুয়ারী, ২০২০, ০৮:৫৩ সকাল
আপডেট : ২৮ জানুয়ারী, ২০২০, ০৮:৫৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খেজুরের কাঁচারস পান না করার পরামর্শ দিলো আইইডিসিআর

ডেস্ক নিউজ : খেজুরের কাঁচারস ও আংশিক খাওয়া কোনো ধরনের ফল না খাওয়ার পরামর্শ দিয়েছে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) আইইডিসিআর থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, খেজুরের কাঁচারস পানে নিপাহ ভাইরাস সংক্রমণের আশঙ্কা থাকে। আইইডিসিআর ২০০১ সাল থেকে বাংলাদেশে নিপাহ ভাইরাস সংক্রমণের বিষয়ে জনগণকে সতর্ক করে আসছে। নিপাহ একটি ভাইরাসজনিত মারাত্মক রোগ যা বাদুড় থেকে খেজুরের কাঁচারসের ও বাদুড়ের আংশিক খাওয়ার মাধ্যমে মানুষে সংক্রমিত হয়। এছাড়া নিপাহ্ সংক্রমিত রোগীর সংস্পর্শে আসার মাধ্যমেও সুস্থ ব্যক্তি সংক্রমিত হতে পারে। আমরা আবারও মনে করাচ্ছি যে, নিপাহ একটি মারাত্মক রোগ সৃষ্টিকারী ভাইরাস। এই ভাইরাসে আক্রান্ত হলে রোগের কোনো চিকিৎসা নেই। ২০০১ সাল থেকে এখন পর্যন্ত বাংলাদেশে এ রোগে মৃত্যু হার সর্বোচ্চ শতকরা ৭০ শতাংশ।

দেশে সাধারণত শীতকালে নিপাহ সংক্রমণ দেখা যায়। আইইডিসিআর এ সময়ে খেজুরের কাঁচারস পানে বিরত থাকা, খেজুরের কাঁচারস পানের উৎসাহ দেয়, এমন কোনো প্রতিবেদন প্রকাশ না করা এবং এ বিষয়ে দেশের সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলোর প্রতি খেজুরের রস সংক্রান্ত উৎসবসহ যেকোনো আয়োজন থেকে বিরত থাকার আহ্বান জানানো হচ্ছে।

এ রোগের প্রধান লক্ষণগুলো: জ্বরসহ মাথা ব্যথা, খিঁচুনি, প্রলাপ বকা, অজ্ঞান হওয়া বা মারাত্মক শ্বাসকষ্ট। এসব লক্ষণগুলো দেখা দিলে প্রয়োজনে আইইডিসিআরের হটলাইন (০১৯৩৭০০০০১১, ০১৯৩৭১১০০১১, ০১৯২৭৭১১৭৮৭, ০১৯২৭৭১১৭৮৫) যোগাযোগ করার অনুরোধ জানানো হচ্ছে। সম্পাদনা: জেরিন

  • সর্বশেষ