শিরোনাম
◈ ভিনিসিয়ুসের জোড়া গোলে ২-০ ব্যবধানে এগিয়ে বিরতিতে ব্রাজিল, খেলাটি সরাসরি দেখুন ◈ এবার মাজারের অর্থ নিয়ে ডিসি সারওয়ারের কল রেকর্ড ভাইরাল ◈ তারেক রহমানের মালয়েশিয়া সফরের ফল মিলবে আগামী মাসেই:: শ্রমমন্ত্রী ◈ উপদেষ্টা জাহেদ ইস্যুতে ভারতের ব্যাখ্যা ‘সন্তোষজনক নয়’ : ঢাকা ◈ টেস্ট খেল‌তে জিম্বাবুয়ে গে‌লো বাংলা‌দেশ ক্রিকেট দল  ◈ কুরআনের আয়াত নিয়ে ‘ঠাট্টা-বিদ্রুপসহ ভুল ব্যাখ্যার অভিযোগ: সংসদে মুখোমুখি সরকারি ও বিরোধীদল ◈ ‘শুল্কমুক্ত সুবিধা মিলেছে, তবু চীনের বাজারে কেন পিছিয়ে বাংলাদেশের রপ্তানি?’ ◈ সতর্কসীমায় তিস্তা-ধরলা-দুধকুমারের পানি, বন্যা ঝুঁকিতে কয়েক জেলা ◈ মাজারে দানের টাকা আসলে যায় কোথায়? ◈ জর্ডানের বিরু‌দ্ধে শুরুর একাদশে পরিবর্তন আসছে আর্জেন্টিনার, ইঙ্গিত ‌কোচ স্কালোনির

প্রকাশিত : ২৮ জানুয়ারী, ২০২০, ০৫:৪৬ সকাল
আপডেট : ২৮ জানুয়ারী, ২০২০, ০৫:৪৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চুরি ঠেকাতে বিমানবন্দরে লোডারদের জামার ও প্যান্টের পকেট থাকবে না

মাজহারুল ইসলাম : বিমানবন্দরে যাত্রীদের লাগেজ কাটা রোধে লোডারদের (মালামাল খালাসে নিয়োজিত কর্মী) পকেটবিহীন পোশাক বাধ্যতামূলক করা হচ্ছে। আগামী এক মাসের মধ্যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পকেটবিহীন নতুন পোশাকে দেখা যাবে লোডারদের। বিমানবন্দর সূত্রে এ তথ্য জানা যায়।

সোমবার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন সচিব মো. মহিবুল হক জানান, বিমানবন্দরে সিভিল এভিয়েশন, এপিবিএন, এনএসআইসহ বিভিন্ন সংস্থার আলাদা সিসি ক্যামেরা রয়েছে। কোথাও কোনও লাগেজ কাটার সুযোগ নেই। এমনকি কেউ যদি চেইন খুলে হাত ঢোকানোরও চেষ্টা করে সঙ্গে সঙ্গেই তাকে ধরে জেলে দেয়া হচ্ছে। তিনি বলেন, আমরা লাগেজ ব্যবস্থাপনাকে সমন্বয় করিনি। এটা সেন্ট্রালি থাকা উচিত। এতে কাজটা ভালো হবে। কোনও অনিয়ম হলেই ধরা পড়বে। এনএসআইয়ের হাতে ধরা না পড়লে এপিবিএনের হাতে ধরা পড়বে। বিমানে যদি কোনও লুজ লাগেজে লোডাররা হাত দেয়, তবে তা আমাদের দেখার সুযোগ নেই। এ কারণে লোডারদের জন্য পকেটবিহীন প্যান্ট ও শার্টের ব্যবস্থা করছি। লোডারদের জামার ও প্যান্টের পকেট থাকবে না। আমরা ইতোমধ্যে ওয়ার্ক অর্ডার দিয়ে দিয়েছি।

শাহজালাল বিমানবন্দরে নতুন যে থার্ড টার্মিনাল হচ্ছে, সেখানে লাগেজ ব্যবস্থাপনা আউটসোর্সিং হয়ে যাবে। বিমান আর করবে না। আউটসোর্সিং হলে লাগেজ পেতে দেরি হলে তাদের বিরুদ্ধে আমরা শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারব, আমরা জরিমানা করতে পারব। প্রতি ৫ মিনিট দেরির জন্য আমরা তাকে জরিমানা করব। সরকারি সংস্থা হওয়ায় বিমানের বিরুদ্ধে তো কোনো ব্যবস্থা নেওয়া যাচ্ছে না। সম্পাদনা : তন্নীমা আক্তার

  • সর্বশেষ
  • জনপ্রিয়