শিরোনাম
◈ ‘মহাবিপদের’ আশঙ্কা করছে সৌদি আরব ◈ প্যারেডে হেলিকপ্টার থেকে এন্টি-ট্যাংক উইপন, নজর কেড়েছে কে-৯ ইউনিট ও ডগ স্কোয়াড ◈ যে কারণে আবারও বাজারে ছাড়া হচ্ছে বঙ্গবন্ধুর ছবিযুক্ত নোট! ◈ ডিজিএফআই ক্লিয়ারেন্স ছাড়া কোনো রাজনৈতিক আসমিকে ছাড়া হতো না: আদালতে মামুন খালেদের দাবি ◈ ইরান যুদ্ধ দ্রুত শেষ করতে চান ট্রাম্প, সহযোগীদের জানিয়েছেন ইচ্ছার কথা ◈ দেশে জ্বালানি মজুদ বাড়াতে ৩ লাখ টন ডিজেল কিনবে সরকার ◈ স্থল আক্রমণ ঠেকাতে ব্যাপক প্রস্তুতি, ইরানে লাখো যোদ্ধার সমাবেশ ◈ ‘ডিপ স্টেট’ ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার প্রস্তাব দিয়েছিল: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ একুশে পদকপ্রাপ্ত কণ্ঠশিল্পী মাহবুবা রহমান আর নেই ◈ ইরান সব ধরনের ‘রেড লাইন’ অতিক্রম করেছে: জিসিসি মহাসচিব

প্রকাশিত : ২৭ জানুয়ারী, ২০২০, ০১:৫৯ রাত
আপডেট : ২৭ জানুয়ারী, ২০২০, ০১:৫৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

করোনো ভাইরাস মহামারি রূপ নেয়ায় চন্দ্র নববর্ষের অনুষ্ঠান বাতিল করলো ফ্রান্স

সিরাজুল ইসলাম : প্যারিসের মেয়র অ্যানে হিডালগো রোববার এ তথ্য জানান। রয়টার্স

ইউরোপ ওয়ান রেডিও’কে মেয়র বলেন, তিনি চীনা কোম্পানির সঙ্গে কথা বলেছেন। তারা খুবই আবেগি; কিন্তু তারা আজকের অনুষ্ঠান বাতিল করার সিদ্ধান্ত নিয়েছেন। বিকালে প্যালেস ডি লা রিপাবলিকে এ অনুষ্ঠান হওয়ার কথা ছিলো। সত্যিকার অর্থে পার্টি যাওয়ার অবস্থায় তারা নেই।

ফ্রান্সের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর বোরডেয়াক্সোর মেয়র বলেন, নববর্ষের নির্ধারিত একটি কর্মসূচি শনিবার সেখানকার চীনারা বাতিল করেছেন। করোনো ভাইরাস সংক্রমণ কমানো এবং আক্রান্তদের সহযোগিতার লক্ষ্যে তারা এ অনুষ্ঠান বাতিল করেন।

রোববার চীন জানিয়েছে, করোনোভাইরাসে মৃত্যুর সংখ্যা ৫৬ ছাড়িয়েছে। আক্রান্ত হয়েছে এক হাজার ৯৭৫ জন। ফ্রান্সে সংক্রমিত তিনজনকে শনাক্ত করা হয়েছে। তারা সবাই চীনা। দুইজন হাসপাতালে রয়েছেন। একজন রয়েছেন বোরডেয়াক্সে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়