শিরোনাম
◈ হাদি হত্যাকাণ্ড: ভারতে গ্রেফতার দুই বাংলাদেশির জন্য কনস্যুলার অ্যাকসেস চাইল ঢাকা ◈ অনির্দিষ্টকালের জন্য মধ্যপ্রাচ্যের ৪ রুটে বিমানের ফ্লাইট স্থগিত ◈ যাকাত ব্যবস্থাপনাকে কার্যকর করতে সম্ভাবনা খুঁজে বের করার নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ দেশের সব মেডিকেল কলেজের ক্লাস-পরীক্ষা বন্ধ ◈ হাদির হত্যাকারীদের ফিরিয়ে আনতে পদক্ষেপ নেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করে ইরান যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হবে: ডোনাল্ড ট্রাম্প ◈ ঢাকা ওয়াসার এমডির দায়িত্বে অতিরিক্ত সচিব মনিরুজ্জামান ◈ সাড়ে ১২ কেজির এলপি গ্যাসের দাম ৪১০ টাকা বাড়ানোর প্রস্তাব ◈ নৌ-পুলিশের প্রধানসহ ৫ অতিরিক্ত আইজিপি বাধ্যতামূলক অবসরে ◈ মধ্যরাতে ঢাবি ভিসি চত্বরের সামনে রিকশা থেকে নামিয়ে ছাত্রলীগ করার অভিযোগে শিক্ষার্থীকে মারধর, হাসপাতালে ভর্তি

প্রকাশিত : ২৬ জানুয়ারী, ২০২০, ০৩:০৪ রাত
আপডেট : ২৬ জানুয়ারী, ২০২০, ০৩:০৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মালয়েশিয়ায় করোনা ভাইরাসে আক্রান্ত ৩ জন

শেখ সেকেন্দার , মালয়েশিয়া প্রতিনিধি: বিশ্বের বিভিন্ন দেশে সংক্রামক রোগ চীনের করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার পর এবার মালয়েশিয়াতে অন্তত তিনজনের শরীরে এই ভাইরাসের উপস্থিতি ধরা পড়েছে বলে নিশ্চিত করেছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী জুলকিফল আহমাদ। এখনও পর্যন্ত এই ভাইরাসের কোনো প্রতিষেধক পাওয়া যায়নি। যার ফলে আতঙ্ক আরও বাড়ছে।

শনিবার এক সংবাদ সম্মেলনে মালয়েশিয়ার স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনাভাইরাস আক্রান্ত তিনজনই চীনা নাগরিক। তাদের মধ্যে একজন ৬৫ বছর বয়সী নারী। ওই নারীর স্বামীর দেহেও এই ভাইরাস ধরা পড়েছে যিনি বর্তমানে সিঙ্গাপুরে আছেন। বাকি দু’জন হচ্ছে ১১ ও দুই বছর বয়সী তাদের দুই নাতি। ভাইরাস আক্রান্ত তিনজনকেই কুয়ালালামপুরের সুঙ্গাই বুলোহ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নতুন এই করোনাভাইরাস থেকে নিউমোনিয়াও হতে পারে। অনেক ক্ষেত্রেই এটা প্রাণঘাতি। মালয়েশিয়ার বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, করোনাভাইরাস ছড়িয়ে পড়া প্রতিরোধে চীন থেকে আসা সব যাত্রীকে স্ক্রিনিং (শারীরিক পরীক্ষা-নিরীক্ষা) আরও জোরদার করা হয়েছে।

করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার লক্ষণগুলো হলো জ্বর, কাশি ও শ্বাসকষ্ট। সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোম (সার্স) ঘরানার এই ভাইরাস মানুষ থেকে মানুষে সংক্রমিত হচ্ছে।

গত ডিসেম্বরের শেষের দিকে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহানে প্রথমবার করোনাভাইরাসের সংক্রমণ ঘটে। দেশটিতে এখন পর্যন্ত ১ হাজার ২৮৭ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে। এদের মধ্যে ৪১ জনই মারা গেছেন।

এদিকে চীনের করোনা ভাইরাস থেকে বাঁচতে সতর্কতা জারির পাশাপাশি মালয়েশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় বিভিন্ন নির্দেশনা দিয়েছে । সম্পাদনা: জেরিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়