শিরোনাম
◈ ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষে গ্রেপ্তার ২৭২ জন ◈ এলন মাস্কের টেসলাকে চ্যালেঞ্জ, রোডস্টারের ওপর দিয়ে উড়ল আলেফের উড়ন্ত গাড়ি! ◈ অনুমতি ছাড়াই অন্যের ওয়ালেট থেকে পরীক্ষামূলক ইথেরিয়াম খরচ করল ওপেনএআইয়ের গবেষণা মডেল ◈ নারী শ্রমিকদের কল্যাণে গুরুত্ব, রিবা আন্তর্জাতিক স্থাপত্য পুরস্কারে বিশ্বের সেরা নতুন ভবন রংপুরের গ্রিন ফিল্ড ফ্যাক্টরি ◈ ইনানী রিসোর্টে আগুন: ফজরের পর সৈকতে গিয়ে বাঁচলেন দুই বান্ধবী, প্রাণ গেল মুক্তার ◈ আ‌লিং হলান্ডের জোড়া গোলে ম‌্যান‌চেস্টার সিটির জয় ◈ তরুণ উদ্যোক্তাদের জন্য ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন, আবেদন শুরু ১ নভেম্বর ◈ কুমিল্লায় পানি উন্নয়ন বোর্ডের জমির দ্বন্দ্বে যুবদল নেতা খুন : পুলিশ সুপার ◈ দেশ গঠনে যুবসমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে: প্রধানমন্ত্রী ◈ কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে পদদলিত হয়ে নিহত ১৭, ১৩ নারী ও ১ শিশু

প্রকাশিত : ২৫ জানুয়ারী, ২০২০, ১১:৩৪ দুপুর
আপডেট : ২৫ জানুয়ারী, ২০২০, ১১:৩৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জেগে উঠছে নতুন ভূমি, দেখা দিচ্ছে নতুন স্বপ্ন

মাজহারুল ইসলাম : এসব নতুন ভূমিতে হাজার কোটি টাকার বিনিয়োগে হচ্ছে। গড়ে উঠছে অত্যাধুনিক কলকারখানা, অর্থনৈতিক অঞ্চল, বিদ্যুৎকেন্দ্র।

তেমনি নতুন বিশাল ভুমি মিরসরাইয়ে ৩০ হাজার একরে হচ্ছে সর্ববৃহৎ অর্থনৈতিক অঞ্চল বঙ্গবন্ধু শিল্পনগরী। তার জন্য এরই মধ্যে ৮২ হাজার কোটি টাকার বিনিয়োগ প্রস্তাবও এসেছে।

মহেশখালীর নতুন ভূমি ঘিরে হয়েছে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) টার্মিনাল। কয়লাভিত্তিক ১২টি, বায়ুভিত্তিক একটি ও সৌরশক্তির দুটিসহ ১৪টি বিদ্যুৎকেন্দ্র নির্মাণের মহাপরিকল্পনা আছে এ দ্বীপে। একটি গভীর সমুদ্রবন্দর নির্মাণের কাজও এগিয়ে চলেছে সেখানে।
স›দ্বীপের জেগে ওঠা নতুন ভূমি ঘিরেও হচ্ছে উন্নয়ন পরিকল্পনা। অর্থনৈতিক অঞ্চল হবে সেখানে। আবার লবণশিল্পের জন্য আলাদা একটি জোন করারও পরিকল্পনা আছে স›দ্বীপে। ১৪৮ বর্গকিলোমিটার আয়তনের স›দ্বীপের তিন পাশে গড়ে ওঠা নতুন ভূমির পরিমাণ মূল স›দ্বীপের প্রায় দ্বিগুণ।

আবার নোয়াখালী জেলা ঘিরে গড়ে উঠেছে নিঝুমদ্বীপ, চরকবিরা, চরআলীম, সাগরিয়া, উচখালী, নিউ ডালচর, কেরিংচরসহ প্রায় ৫ হাজার বর্গকিলোমিটারের নতুন ভূমি। এ জেলার দক্ষিণ প্রান্তে জেগে ওঠা নতুন ভূমির মধ্যে প্রায় ৭ হাজার হেক্টরে বনায়নও করেছে বন বিভাগ।
নতুন ভূমি জেগে উঠেছে খুলনার সুন্দরবন এলাকা ঘিরেও। ভূমি মন্ত্রণালয় বলছে, আস্তে আস্তে টেকসই হয়ে ওঠা নতুন ভূমির পরিমাণ অন্তত ১০ লাখ হেক্টর। তবে টেকসই হওয়ার অপেক্ষায় থাকা নতুন ভূমি আছে আরও প্রায় ২০ লাখ হেক্টর।

উল্লেখ্য, জেগে ওঠা নতুন ভূমির সর্বোচ্চ সদ্ব্যবহার করতে ২০১৬ সালে 'কৃষিজমি সুরক্ষা ও ভূমি ব্যবহার আইন' নামে নতুন একটি আইন প্রণয়ন করার উদ্যোগ নেয় ভূমি মন্ত্রণালয়। এ প্রসঙ্গে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ সম্প্রতি বলেন, 'নতুন ভূমির সর্বোচ্চ সদ্ব্যবহার করতে কাজ করা হচ্ছে। সূত্র : সমকাল

  • সর্বশেষ