শিরোনাম
◈ যশোর সীমান্তে আবারো আগ্নেয়াস্ত্রের চালান আটক ◈ ১২ ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র হলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে : তারেক রহমান ◈ বিশ্বকা‌পের উ‌দ্বোধনী ম‌্যা‌চে পরাজ‌য়ের দ্বারপ্রা‌ন্তে থাকা পা‌কিস্তান‌কে জয় এ‌নে দি‌লেন ফা‌হিম আশরাফ ◈ চট্টগ্রাম বন্দরে কাল থেকে লাগাতার ধর্মঘট, বহির্নোঙরেও কাজ বন্ধের ঘোষণা ◈ জনগণকে সঙ্গে নিয়েই দেশ এগিয়ে নিতে চাই: তারেক রহমান ◈ মিয়ানমার সংলগ্ন সীমান্তে গুলিবিদ্ধ সেই শিশু মারা গেছে ◈ জাতীয় সংসদ নির্বাচনে তরুণ ভোট, নৌকা সমর্থকসহ যেসব 'ফ্যাক্টর' হিসাব পাল্টে দিতে পারে ◈ সূর্যের তীব্র ক্ষোভে বিপদের আশঙ্কা, ভারতে বড় ধরনের রেডিও ব্ল্যাকআউটের সতর্কবার্তা ইসরোর ◈ নির্বাচন উপলক্ষে দুই দিন বন্ধ থাকবে দেশের সব বাণিজ্যবিতান ও শপিংমল ◈ যুক্তরাস্ট্র ও অ‌স্ট্রেলিয়াসহ বি‌ভিন্ন দে‌শে যেতে বাংলাদেশিদের 'ভিসা সংকট' কাটছে না কেন? 

প্রকাশিত : ২৫ জানুয়ারী, ২০২০, ০৭:১৬ সকাল
আপডেট : ২৫ জানুয়ারী, ২০২০, ০৭:১৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতে চলতি অর্থবছরে কর্পোরেট ও আয়কর আহরণ কমে যাচ্ছে

সিরাজুল ইসলাম : অর্থনেতিক প্রবৃদ্ধিতে ঘাটতি এবং কর্পোরেট ট্যাক্স কমানোর মধ্যেও এ কর আহরণ কমছে বলে জানিয়েছেন জ্যেষ্ঠ কর কর্মকর্তারা। প্রায় দুই দশকের মধ্যে এবারই প্রথম এ কর আহরণ কমছে। টাইমস অব ইন্ডিয়া
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার এ অর্থ বছরে ১৩.৫ লাখ কোটি রুপি (১৮৯ বিলিয়ন ডলার) কর আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। এটা গত বছরের চেয়ে ১৭ শতাংশ বেশি। ৩১ মার্চ শেষ হচ্ছে এ অর্থ বছর।
ব্যবসায় মন্দা, কোম্পানিগুলোর বিনিয়োগ কমে যাওয়া, কর্মী ছাটাই সত্ত্বেও কর আদায় ৫ শতাংশ বাড়ানোর চাপ ছিলো কর্মীদের উপর। ১১ বছরের মধ্যে এ প্রবৃদ্ধি সব চেয়ে কম।
কর বিভাগ ২৩ জানুয়ারি পর্যন্ত মাত্র ৭ দশকি ৩ লাখ কোটি রুপি কর আহরণে সক্ষম হয়েছে। এটা গত বছরের একই সময়ের চেয়ে ৫ শতাংশ বেশি।
বছরের প্রথম দুই-তৃতীয়াংশে অগ্রিম কর আদায় ৩০ থেকে ৩৫ শতাংশ বেড়েছে। ৮ জন জ্যেষ্ঠ কর্মকর্তা রয়টার্সকে বলেন, তারা সর্বোচ্চ চেষ্টা করে ২০১৮-১৯ অর্থ বছরে ১১ দশমিক ৫ লাখ কোটি রুপি কর আহরণ করেছিলেন।
নয়াদিল্লির এক কর কর্মকর্তা বলেন, লক্ষ্যমাত্রা ভুলে যান। এবারই প্রথম বছর শেষে সরাসরি কর আদায় কমে যাবে। আরেক কর্মকর্তা বলেন, আমরা গত বছর যে পরিমাণ কর আদায় করতে পেরেছিলাম, এবার তা করতে পারলেই খুশি হবো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়