শিরোনাম
◈ সাইবার হামলার শঙ্কায় বন্ধ ব্যাংক-ভূমিসেবা, ওয়ারফেয়ারের জন্য কোটি টাকা ব্যয়েও প্রস্তুত নয় বাংলাদেশ ◈ বিদেশি পর্যটকদের কাছ থেকে পাওয়া ডলারের ১৫ শতাংশ রাখতে পারবে হোটেল-রেস্তোরাঁ ◈ ২০২৭ শিক্ষাবর্ষে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে অনুমোদন পেল নতুন ৪ পাঠ্যবই ◈ শাদাবের সেঞ্চুরি, শেষ উইকেটে রেকর্ড গড়ে পাকিস্তানের জয় ◈ চার দিনের সফরে জাপানের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান, গুরুত্ব পাবে বিনিয়োগ ও ঋণ কমানোর আলোচনা ◈ সংসদের উচ্চকক্ষে ১০৫ আসন বণ্টনে নতুন প্রস্তাব, ৫ সদস্য মনোনয়ন দেবেন রাষ্ট্রপতি ◈ জমির দলিল রেজিস্ট্রি হয়েছে কি না যাচাই করবেন যেভাবে, জেনে নিন ৫ উপায় ◈ ঘরে বসেই মোবাইলে জমির মালিকানা যাচাই করবেন যেভাবে, জেনে নিন পদ্ধতি ◈ সেন্টমার্টিন ভ্রমণে নতুন নিয়ম, বাড়ছে পর্যটক সংখ্যা, তুলে নেওয়া হলো রাত্রিযাপনের নিষেধাজ্ঞা ◈ ‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’ পোস্ট দেওয়া সেই এসিল্যান্ডকে বদলি করেন বিভাগীয় কমিশনার

প্রকাশিত : ২৫ জানুয়ারী, ২০২০, ০৫:১২ সকাল
আপডেট : ২৫ জানুয়ারী, ২০২০, ০৫:১২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইরানি জেনারেলকে হত্যার মার্কিন হুমকি অগ্রহণযোগ্য, বললো রাশিয়া

সাইফুর রহমান : দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বৃহস্পতিবার মস্কোয় এক সংবাদ সম্মেলনে বলেন, আমি আরেকবার ঘোষণা করতে চাই এধরনের হুমকি আমাদের কাছে বরাবরই অগ্রহণযোগ্য। কুটনৈতিক শিষ্টাচার লঙ্ঘন করে এ ধরনের বক্তব্য দেয়া হয়েছে মন্তব্য করে তিনি বলেন, একজন রাষ্ট্রীয় প্রতিনিধির এধরনের কথা বলার কোনো অধিকার নেই। ফোর্বস,স্পুটনিক নিউজ, ফার্সনিউজ

বৃহস্পতিবার সুইজারল্যান্ডের দাভোসে গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের ইরান বিষয়ক বিশেষ প্রতিনিধি ব্রায়ান হুক বলেন, কাসেম সোলায়মানির পথ অনুসরণ করলে কুদস ফোর্সের নতুন কমাণ্ডার জেনারেল কায়ানিকেও একই পরিণতি ভোগ করতে হবে। তার এই বক্তব্যের প্রতিক্রিয়ায় একরকম তাৎক্ষনিক মন্তব্য করলো রাশিয়া।

উল্লেখ্য, গত ৩ জানুয়ারি ইরাকের বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে মার্কিন ড্রোন হামলায় জেনারেল সোলায়মানি নিহত হওয়ার পর ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনী জেনারেল কায়ানিকে কুদস ফোর্সের কমান্ডার হিসেবে নিয়োগ দেন। সম্পাদনা : তন্নীমা আক্তার

  • সর্বশেষ