শিরোনাম
◈ চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, নজরে বিনিয়োগ ও তিস্তা ◈ পার‌লো না বাংলা‌দেশ, ভারতের কাছে হেরে সেমির রেস থেকে ছিটকে গেলো ◈ নেপালে ফুটব‌ল নিষিদ্ধ করলো ফিফা! ◈ জিম্বাবুয়ের বিরু‌দ্ধে বাংলাদেশের ওয়ানডে দল ঘোষণা ◈ চীনের সঙ্গে সম্পর্ক উন্নয়ন পররাষ্ট্রনীতির অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী ◈ শহরে নয়, এবার গ্রামমুখী হতে হবে শিক্ষকদের: শিক্ষামন্ত্রী ◈ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন: চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ, সরগরম এফডিসি ◈ সংসদে স্বাস্থ্যমন্ত্রী: দেশে বছরে নতুন ক্যান্সার রোগী প্রায় ১ লাখ ৬৭ হাজার, ৪৮৫টি এক্স-রে ও ৩৯৫টি আল্ট্রাসাউন্ড মেশিন অকেজো ◈ ইরান যুদ্ধ সংক্রান্ত 'জরুরি প্রয়োজনে' কংগ্রেসের কাছে ৮ হাজার ৭০০ কোটি ডলার চাইলেন ডোনাল্ড ট্রাম্প  ◈ রাতের মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়ো হাওয়ার সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

প্রকাশিত : ২৪ জানুয়ারী, ২০২০, ০৮:১০ সকাল
আপডেট : ২৪ জানুয়ারী, ২০২০, ০৮:১০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চট্টগ্রামে শুলক বহর এলাকার বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে

রাজু চৌধুরী, চট্টগ্রাম প্রতিনিধি: শুক্রবার (২৪ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে লাগা আগুন প্রায় একঘন্টা চেষ্টার পর নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে ফায়ার সার্ভিস।

সরু রাস্তা আর পর্যাপ্ত পরিমান পানির যোগান না থাকায় নগরীর পাঁচলাইশ থানাধীন মির্জারপুল পুরাতন ওয়াবদা বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে আনতে বেশ বেগ পেতে হয়েছে ফায়ার সার্ভিস সদস্যদেরকে। আগুন নিয়ন্ত্রণে আনার আগেই আনুমানিক ৩শ’ পরিবারের মধ্যে প্রায় অর্ধেক ঘর পুড়ে গেছে।

ফায়ার সার্ভিসের ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল মান্নান সাংবাদিকদের আগুন নিয়ন্ত্রণে আসার তথ্য নিশ্চিত করেছেন। আগুনে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি তিনি।

শুক্রবার (২৪ জানুয়ারি) বেলা ১০টা ৩৪ মিনিটে দিকে আগুনের সূত্রপাত হলে মুহূর্তের মধ্যেই তা চারপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের নগরীর বিভিন্ন স্টেশনের আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিটের ১৫ টি গাড়ি ঘটনাস্থলে ছুটে যায়। কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এছাড়া আগুনে হতাহতের কোনো খবরও পাওয়া যায়নি। সম্পাদনা:জেরিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়