শিরোনাম
◈ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের ম্যাচ দেখা যা‌বে সর্বনিম্ম ২০০ টাকায়  ◈ ঝুঁকিতে বিশ্বের ১৫ দেশ: আগামী ৫০ বছরে হারিয়ে যেতে পারে পৃথিবীর মানচিত্র থেকে ◈ আপা ডাকায় নয়, পুরোনো বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি: সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশা ◈ শার্শায় আইনজীবী মিন্টুকে গ্রেফতারচেষ্টা, গ্রামবাসীর বাধায় ব্যর্থ পুলিশ ◈ বিদেশি বিনিয়োগ আনা বাংলাদেশিদের পুরস্কৃত করবে সরকার ◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ

প্রকাশিত : ২৪ জানুয়ারী, ২০২০, ১২:৫১ দুপুর
আপডেট : ২৪ জানুয়ারী, ২০২০, ১২:৫১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৮ম শ্রেণি পাশ করেই চোখের চিকিৎসক!

সমকাল : চক্ষু চিকিৎসকের নামে প্রতারণা করার অভিযোগে সাতক্ষীরার ঝাউডাঙ্গা এলাকা থেকে আবদুল মালেক মন্ডল নামের একজনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার সকালে স্থানীয়রা তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।

সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা এলাকার স্থানীয় বাসিন্দারা জানান, আবদুল মালেক একজন ভারতীয় নাগরিক। তিনি কোলকাতা থেকে চক্ষু চিকিৎসাবিদ্যা গ্রহণ করেছেন দাবি করে মাইকিংয়ের মাধ্যমে চিকিৎসা দিয়ে আসছেন। ঝাউডাঙ্গা বাজার, সরসকাটি বাজার, কলারোয়া বাজার, বামনখালি বাজার, বুধহাটা বাজারসহ ১০টি স্থানে রয়েছে তার চেম্বার। কম টাকায় চিকিৎসার নামে তিনি অপচিকিৎসা দিয়ে আসছিলেন।

তার আরও জানান, বৃহস্পতিবার সকালে আবদুল মালেক মাইকিং করে চিকিৎসা দেওয়ার প্রচার চালানোর সময় গ্রামবাসী তাকে চ্যালেঞ্জ করে। এ সময় তিনি স্বীকার করে বলেন, তিনি বাংলাদেশে ক্লাস এইট পর্যন্ত লেখাপড়া করেছেন। এ ছাড়া ভারতের আয়ুর্বেদ শাস্ত্রের কয়েকটি সার্টিফিকেট আছে তার। ভারতীয় এই নাগরিক থাকেন সাতক্ষীরা শহরের মধুমোল্লারডাঙ্গি গ্রামে।

সাতক্ষীরা সদর থানার ভারপপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়