শিরোনাম
◈ কলার মোচার ‘লাল পতাকা’ দেখিয়ে সংকেত দেওয়া সেই দিনমজুরকে রেলওয়ের সংবর্ধনা ◈ ইরানে হামলা চালিয়ে যেতে ট্রাম্পকে একাধিকবার ফোন করেছেন সৌদি যুবরাজ: নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন ◈ ৩০০ টাকায় পাঞ্জাবি বিক্রি, প্রধানমন্ত্রীর বন্ধু পরিচয়ে ব্যবসায়ীর দোকান বন্ধ করার অভিযোগ ◈ শাহজালালের তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী যুক্তরাজ্য ◈ দেশে জ্বালানি তেলের মজুদ আর কত দিন চলবে? ◈ ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনা ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে সরকার ◈ জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা জাতিকে ঐক্যবদ্ধ করেছিল: রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ◈ ভারতে থাকা শেখ হাসিনাকে ফেরাতে দিল্লির সঙ্গে আলোচনা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ বেনাপোল বন্দরে প্রতারক চক্রের দৌরাত্ম্য, পাসপোর্টধারীর ৩০ হাজার টাকা ছিনতাই ◈ জুলাই আন্দোলনের শহীদ-আহতদের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত অবৈতনিক শিক্ষার নির্দেশ

প্রকাশিত : ২৩ জানুয়ারী, ২০২০, ০৯:১৩ সকাল
আপডেট : ২৩ জানুয়ারী, ২০২০, ০৯:১৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশে আমার জন্য ট্রাফিক রাস্তা বন্ধ করে দেয়: শোয়েব আখতার

যুগান্তর : ক্রিকেট ইতিহাসের সবচেয়ে দ্রুত গতির পেসার শোয়েব আখতার বলেছেন, আমি শুধু ভারত নয়, সারা বিশ্বেই জনপ্রিয়। আপনি যদি বাংলাদেশে যান দেখবেন আমার গাড়ি যাওয়ার জন্য ট্রাফিক রাস্তা বন্ধ করে দেয়। লোকেরা আমাকে অস্ট্রেলিয়ার রাস্তায়ও চিনতে পারে, তাই আমি ইউটিউবে দ্রুততম এক মিলিয়ন গ্রাহক পৌঁছাতে সক্ষম হয়েছি।

পাকিস্তানের কিংবদন্তি এ ক্রিকেটার আরও বলেন, বীরেন্দ্রর শেহবাগের মাথায় যতোগুলো চুল আছে তার চেয়েও বেশি টাকা আমার আছে। আমি টাকার জন্য ইউটিউবে ক্রিকেট নিয়ে বিশ্লেষণ করি না।

সম্প্রতি ভারতীয় সাবেক তারকা ওপেনার বীরেন্দ্রর শেহবাগ বলেছেন শোয়েব আখতারের খুব অর্থের প্রয়োজন, এজন্যই তিনি ভারতের পক্ষে কথা বলেন।

শেহবাগের এমন মন্তব্য প্রসঙ্গে নিজের ইউটিউব চ্যানেলে শোয়েব আখতার আরও বলেন, ভারত আমাকে খাওয়ায় না, আল্লাহ আমার রিজিকের ব্যবস্থ করেন। তাছাড়া আমি ইউটিউব চ্যানেলের কারণে বিখ্যাত নই। আমি পাকিস্তানের হয়ে ১৫ বছর ক্রিকেট খেলেছি এবং বিশ্বের দ্রুততম বোলার ছিলাম। সেজন্য বিখ্যাত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়