শিরোনাম
◈ বাংলাদেশে টমেটো ও আলুর সংগ্রহ-পরবর্তী বিভিন্ন পর্যায়ে নষ্ট এক-তৃতীয়াংশ ধানে ১০.২৪% ◈ ত্রিদেশীয় সিরিজে প্রথম ম‌্যাচ সন্ধ‌্যায়, মু‌খোমু‌খি বাংলা‌দেশ ও জিম্বাবু‌য়ে ◈ মেসি-পরবর্তী যুগে আর্জেন্টিনার প্রথম দুই প্রতিপক্ষ চূড়ান্ত ◈ আগামী ২৪ ঘণ্টায় যেসব বিভাগে বৃষ্টি হতে পারে ◈ উত্তরায় কিশোর গ্যাংয়ের দাপট, মাদক সিন্ডিকেট ও দখলদারি নিয়ন্ত্রণে ‘দে লাড়া’ গ্রুপ (পিচ্চি সানি) ◈ ইমরান খান, ক্যালিস, ও সোবার্সের তালিকায় সাকিব আল হাসান ◈ ভারত কোটি টাকা আয় করবে, আর বঞ্চিত হ‌বে ওয়েস্ট ইন্ডিজ? ◈ হুতির হামলা আম‌লে নি‌চ্ছে না  সৌ‌দি আরব, যথাসময়ে এশিয়ান কাপ ফুটবল আয়োজনের ঘোষণা ◈ উপসাগরীয় অবকাঠামোয় ইরানের নিখুঁত হামলা, চাপে যুক্তরাষ্ট্রের যুদ্ধপরিকল্পনা ◈ গণপিটুনিতে ৯ মাসে ১৭১ মৃত্যু, ‘মব’ কি সংঘবদ্ধ অপরাধের নতুন কৌশল?

প্রকাশিত : ২২ জানুয়ারী, ২০২০, ০৬:০৫ সকাল
আপডেট : ২২ জানুয়ারী, ২০২০, ০৬:০৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লালমনিরহাটের আমঝোল সীমান্তে বিএসএফ’র গুলিতে ২ বাংলাদেশি নিহত

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার গোতামারী ইউনিয়নের আমঝোল সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)’র গুলিতে দুই বাংলাদেশী যুবক নিহত হয়েছে। এ সময় আরো ১ জন আহত হলেও সে নিখোঁজ রয়েছে।

বুধবার সকালে ওই সীমান্তের ৯০৭ নং মেইন পিলারের ৪/এস সাব পিলারের কাছে এ ঘটনা ঘটে ।

গোতামারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কাসেম সাবু মিয়া জানান, ওই সীমান্তে ভারতীয় গরু আনতে যায় বাংলাদেশি একদল যুবক। এ সময় ভারতীয় কুচবিহার জেলার শিতাই থানার ধুমেরখাতা বিএসএফ ক্যাম্পের বিএসএফ তাদের লক্ষ করে গুলি করেন। ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ’র গুলিতে পুর্ব আমঝোল এলাকার শাহজাহান আলীর পুত্র সুরুজ আলী (৩০) ও একই এলাকার ওসমান আলীর পুত্র সুরুজ হোসেন (২০)সহ ৩ জন গুলিবিদ্ধ ও আহত হয়।

তাদের সঙ্গীরা ৩ জনকেই উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে শাহজান আলীর পুত্র সুরুজ আলী (৩০) ও ওসমান আলীর পুত্র সুরুজ হোসেন (২০) মারা যায়। অপর একজন গুরুত্বর আহত অবস্থায় গোপনে রংপুরের চিকিৎসা নিচ্ছে বলে জানা গেছে। এছাড়া ওই দলের অন্যদের খোঁজ খবর পাওয়া যাচ্ছে না। তাদের সর্ম্পকে সীমান্তবাসীও কোনো তথ্য দিচ্ছে না।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র লালমনিরহাট ক্যাম্পের অধিনায়ক লে. কর্ণেল তৌহিদুল আলম বলেন, আমরা দুই জনের মৃত্যুর খবর পেয়েছি। বিএসএফ’র সাথে যোগাযোগ করে পাতাকা বৈঠকের চেষ্টা চলছে। সম্পাদনা:জেরিন

  • সর্বশেষ