শিরোনাম
◈ ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ৩ মার্চ ◈ অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব পালন শেষে আগের কর্মস্থলে ফিরলেন আসিফ নজরুল ◈ ১২০২টি রাজনৈতিক মামলা প্রত্যাহারের অনুমোদন ◈ চিফ প্রসিকিউটরের বিরুদ্ধে ‘সেটলিং বাণিজ্য’ ও দুর্নীতির অভিযোগ, পাল্টা ‘মিথ্যা’ দাবি তাজুল ইসলামের ◈ যুক্তরাষ্ট্রের ৬০ শতাংশ মানুষ ডোনাল্ড ট্রাম্পের পদত্যাগ চান ◈ কবে থেকে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে, জানাগেল তারিখ ◈ চাঁদাবাজি বন্ধ না হলে ব্যবসা বন্ধ করে চলে যাব: ডিসিসিআইয়ের সংবাদ সম্মেলন ◈ মেয়াদ যেখানে শেষ হবে সেখানে আগে সিটি নির্বাচন হবে : মির্জা ফখরুল ◈ রা‌তে টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পে ইংল্যান্ডের বিরু‌দ্ধে লড়াই‌য়ে নাম‌বে পাকিস্তান ◈ প্রায় ২ কোটি টাকা ক্ষতির পর বাংলাদেশি পর্যটকদের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে শিলিগুড়ির হোটেল ব্যবসায়ীরা!

প্রকাশিত : ২২ জানুয়ারী, ২০২০, ০৩:৫৪ রাত
আপডেট : ২২ জানুয়ারী, ২০২০, ০৩:৫৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আগুয়েরোর গোলে শেফিল্ড ইউনাইটেডকে হারালো ম্যানসিটি

স্পোর্টস ডেস্ক : ইংলিশ প্রিমিয়ার লিগে মঙ্গলবার রাতে শেফিল্ড ইউনাইটেডকে ১-০ গোলে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যানসিটির হয়ে একমাত্র গোলটি করেন সের্হিও আগুয়েরো।

প্রধমার্ধে দু’দলের কেউ গোলের দেখা পায়নি। দ্বিতীয়ার্ধে আক্রমণে ধার বাড়ায় সিটি। ৬৭তম মিনিটে বদলি হিসেবে মাঠে নামার ছয় মিনিট পর ডে ব্রুইনের দুর্দান্ত এক ক্রসে ছোট ডি-বক্সের ভেতর থেকে টোকা দিয়ে জাল খুঁজে নেন আগুয়েরো।

দারুণ ছন্দে থাকা আর্জেন্টাইন ফরোয়ার্ড শেষ তিন ম্যাচে এ নিয়ে করলেন ছয় গোল। অ্যাস্টন ভিলার মাঠে হ্যাটট্রিকের পর ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে করেছিলেন দুই গোল।

গোলে অবদান রেখে দারুণ এক কীর্তি গড়েছেন ডে ব্রুইনেও। ইংলিশ প্রিমিয়ার লিগের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে তিনটি ভিন্ন মৌসুমে অবদান রাখলেন সতীর্থদের ১৫টির বেশি গোলে।
এই জয়ে ২৪ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দুইয়ে রইলো গুয়ার্দিওলার দল। দুই ম্যাচ কম খেলা লিভারপুল ৬৪ পয়েন্ট নিয়ে আছে শীর্ষে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়