শিরোনাম
◈ ছাত্রদলের ৭ শীষ নেতা এবার সংসদ নির্বাচনে প্রার্থী ◈ ভোরে ভূমিকম্পে কেঁপে উঠল জম্মু-কাশ্মীর ও আন্দামান: আতঙ্কে রাস্তায় বাসিন্দারা ◈ ২২ বছর পর খুলনায় তারেক রহমান, জনসভা ঘিরে সকাল থেকেই নেতাকর্মীদের ঢল ◈ এপস্টেইনকাণ্ডে নতুন ফাইল প্রকাশ: ফেঁসে যাচ্ছেন ক্লিনটন দম্পতি ◈ ফুলহ‌্যা‌মের বিরু‌দ্ধে ম্যানচেস্টার ইউনাইটেডের নাটকীয় জয় ◈ রায়ো ভায়েকানোর বিপক্ষে রিয়াল মা‌দ্রিদের কষ্টের জয় ◈ অবশেষে শৃঙ্খলায় ফিরছে ১০২২ লাইটার জাহাজ, বিডব্লিউটিসিসির বিশেষ সফটওয়্যার চালু ◈ অন্তর্বর্তী সরকারের মেয়াদে চালু হচ্ছে না থার্ড টার্মিনাল, সিদ্ধান্ত নেবে পরবর্তী সরকার ◈ ইউরোপে কে আসবে সিদ্ধান্ত নেবে ইউরোপই: অনিয়মিত অভিবাসন নিয়ন্ত্রণে কঠোর ইইউ ◈ নারী প্রশ্ন, ভোটার মাইগ্রেশন ও পাল্টাপাল্টি অভিযোগে নির্বাচনি রাজনীতিতে উত্তাপ

প্রকাশিত : ২২ জানুয়ারী, ২০২০, ১২:৪৮ দুপুর
আপডেট : ২২ জানুয়ারী, ২০২০, ১২:৪৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সরকারের দাবি করা অর্থনৈতিক উন্নতি আসলে সত্য নয়, বললেন রুমিন ফারহানা

রিয়াজ সবুজ : মঙ্গলবার রাজধানীর লেকশোর হোটেলে প্রান্তিক যুবসমাজের কর্মসংস্থানে সরকারি পরিসেবার ভূমিকা শীর্ষক সেমিনারে এ মন্তব্য করেন সংসদ সদস্য রুমিন ফারহানা।

তিনি বলেন, সরকারি চাকরি পাওয়ার ক্ষেত্রে রাজনৈতিক পরিচয় প্রাধান্য পাচ্ছে ও বিভিন্ন সুবিধার কারণে যুবসমাজ সরকারি চাকরির দিকে বেশি ঝুঁকছে। তবে এটা সত্যি যে আমরা পর্যাপ্ত বেসরকারি চাকরির ক্ষেত্র তৈরি করতে পারছিনা। এছাড়া পরীক্ষায় ভালো রেজাল্ট থাকলেও যোগ্যতা অনুযায়ী চাকরির নিরাপত্তা প্রদান করতে পারছিনা।

দেশের শিক্ষা খাতে বিনিয়োগের একটি বড় অংশ অপচয় করা হয় কর্মক্ষেত্রের সাথে সম্পর্কহীন ডিগ্রি দেয়ার মাধ্যমে। উচ্চ শিক্ষিত শ্রেণির মধ্যে ৩৪ শতাংশ পর্যন্ত বেকার যা দক্ষিণ এশিয়ার মধ্যে সর্বোচ্চ। বিগত বছরের ইকোনোমি ইন্টেলিজেন্স ইউনিটের তথ্য অনুযায়ী বাংলাদেশে ৪৭% উচ্চ শিক্ষিত বেকার। বাংলাদেশের ২০১৬-১৭ অর্থবছরে পরিসংখ্যান ব্যুরোর তথ্যমতে ৪ কোটি ৮২ লক্ষ বেকার। যদিও সরকারি হিসাব মতে ২৬ লক্ষ দেখানো হয়েছে যা সম্পূর্ণ ভুল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়