শিরোনাম
◈ ট্রাম্পের হামলা হুমকির মধ্যে ৩৭ বছরের রীতি ভাঙলেন খামেনি ◈ ইন্টারনেট-টেলিযোগাযোগ নিরবচ্ছিন্ন রাখতে নির্দেশ দিয়েছে ইসি ◈ অবশেষে পিছু হটলো ইসি, ভোটকেন্দ্রে মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা প্রত্যাহার  ◈ যে কারণে এবারের বাংলাদেশ নির্বাচন ঘিরে ভারতের বিশেষ আগ্রহ ও তীক্ষ্ণ নজর ◈ এই নির্বাচন শুধু ক্ষমতা পরিবর্তনের নয়, এটি দেশের ভবিষ্যৎ পুনর্গঠনের নির্বাচন : তারেক রহমান ◈ ক্ষতিপূরণ নয়, আই‌সি‌সি আয় থেকে বাংলাদেশকে পূর্ণ অংশ দেয়ার আশ্বাস দি‌য়ে‌ছে ◈ গণভোটে ‘হ্যাঁ’ জিতলে দেশ পাল্টে যাবে, আর অপশাসন ফিরবে না: প্রধান উপদেষ্টা ◈ দেশের রিজার্ভে বড় সুখবর ◈ অতীতের ভুল স্বীকার করে জাতির কাছে ক্ষমা চাইলেন তারেক রহমান, ভোটের সমর্থনে নতুন অঙ্গীকার ◈ বিএনপির গণমিছিলের প্রস্তুতিকালে গ্যাস বেলুন বিস্ফোরণে অর্ধশতাধিক দগ্ধ (ভিডিও)

প্রকাশিত : ২২ জানুয়ারী, ২০২০, ১২:২৮ দুপুর
আপডেট : ২২ জানুয়ারী, ২০২০, ১২:২৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

করাচিতে আটা ৭০ রুপি কেজি, গত দুই মাসে পাকিস্তানিরা বেশি রুটি খেয়েছে বললেন মন্ত্রী, ৩ লাখ টন গম আমদানি

রাশিদ রিয়াজ : আটার সংকটে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় দেশটির সরকারের বিরুদ্ধে ধর্মঘট হয়েছে। পাঞ্জাবের একাধিক ব্যবসায়ী সংগঠন পাকিস্তান সরকারকে ৫দিনের আলটিমেটাম দিয়ে বলেছে হয় আগের দরে আটা সরবরাহ নিশ্চিত করতে হবে নতুবা ব্যবসায়ীদের বাড়তি মূল্যে আটা বিক্রির সুযোগ দিতে হবে। ইওন

ইতিমধ্যে আটার দাম কমাতে, মজুদ রোধ ও অতিরিক্ত মুনাফা অর্জনের বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের নির্দেশে। তারপরও লাহোর, করাচিসহ অন্যান্য শহরে ৭০ রুপি ছাড়িয়েছে আটার কেজি যা স্বাভাবিক মূল্যের চেয়ে ৬ থেকে ১০ রুপি বেশি। জরুরি ভিত্তিতে ৩ লাখ টন গম আমদানির উদ্যোগ নিলেও তা আগামী মার্চ-এপ্রিলের আগে দেশটিতে আসার কোনো সম্ভাবনা নেই। অভিযোগ উঠেছে প্রাদেশিক ও ফেডারেল সরকারের বিরুদ্ধে সমন্বয়হীনতার। ৪০ হাজার টন গম আফগানিস্তানে পাঠানোর ফলে এ সংকট বলে অভিযোগ পিপিপি নেতা বিলাওয়াল ভুট্টোর।

লন্ডন থেকে মুসলিম লীগ নেতা শাহবাজ শরীফ এক বিবৃতিতে ইমরান খান সরকারের অযোগ্যতাকে দায়ী করেছেন গম সংকটের জনে। দেশটির মন্ত্রী শেখ রাশিদ বলেছেন গত নভেম্বর ও ডিসেম্বর পাকিস্তানের নাগরিকরা বেশি রুটি খাওয়ায় এ সংকট তৈরি হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়