শিরোনাম
◈ আকুর ১৩৯ কোটি ডলারের বিল পরিশোধ, রিজার্ভ আবার ৩৬ বিলিয়ন ডলারে ◈ কনটেইনারে কোনো পণ্য নেই, কাগজপত্রে দেখানো সাড়ে ৫ কোটি টাকার রপ্তানি ◈ সংসদে চার গুরুত্বপূর্ণ স্থায়ী কমিটি গঠন, নেতৃত্বে অভিজ্ঞদের প্রাধান্য ◈ বাংলাদেশের ট্রেনে স্টারলিংক: ৬০ রাউটারের ৪৫টিই চুরি, উপবন এক্সপ্রেসের অ্যানটেনাও উধাও ◈ যে কারণে হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করা হয়, জানালেন হত্যার সঙ্গে জড়িত থাকা ওই যুবক ◈ বহিষ্কৃত এমপিকে কমিটিতে রাখা নিয়ে সংসদে তর্ক-বিতর্ক, শেষমেশ নাম বাদ ◈ যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রফতানিতে কমছে দাম, বাড়ছে ব্যয় ◈ অন্তর্বর্তী সরকারের হামের টিকার ভুল দরপত্র নীতিতেই শিশুদের প্রাণহানি: স্বাস্থ্যমন্ত্রী ◈ বন্ধ নয়, নিয়ন্ত্রণে জোর: অটোরিকশায় আসছে কিউআর কোড ও ডিজিটাল ট্র্যাকিং ◈ ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নারের’ নাম পরিবর্তনের প্রস্তাব সংসদে

প্রকাশিত : ২১ জানুয়ারী, ২০২০, ০৫:৩৯ সকাল
আপডেট : ২১ জানুয়ারী, ২০২০, ০৫:৩৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গাবতলীতে তাবিথের প্রচার মিছিলে হামলা (ভিডিও)

শাহানুজ্জামান টিটু ও সুজন কৈরী : রাজধানীর গাবতলীর আনন্দনগর তেলের মিল এলাকায় তাবিথ আউয়ালের নির্বাচনী প্রচারে হামলা হয়েছে। এতে তাবিথ আউয়ালও আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এছাড়া হামলায় বৈশাখী টেলিভিশনের সিনিয়র রিপোর্টার সাইদ খান, যমুনা টেলিভিশনের রিপোর্টার রবিন আহত হ‌য়ে‌ছেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সোয়া ১১ টার দিকে এই এলাকায় গণসংযোগ করছিলেন ঢাকা উত্তর সি‌টি কর‌পোরশ‌নে বিএন‌পির মেয়র প্রার্থী তা‌বিথ আউয়াল। এসময় পিছন থেকে হঠাৎ করে জয় বাংলা স্লোগান দিয়ে ইট পাটকেল নিক্ষেপ শুরু হয়। ইট তাবিথের শরীরে এসেও পরে। এতে আহত হন কয়েকজন প্রচারকর্মী।

৯ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের কমিশনার প্রার্থী মুজিব সরোয়ার মাসুমের প্রত্যক্ষ নেতৃত্বে এই হামলা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
হামলার পরেও গণসংযোগ অব্যাহত রেখেছেন তাবিথ।  এদিকে এর আগে ভোটাররা যা‌তে সুষ্ঠু ভয় ভী‌তি ছাড়া নির‌পেক্ষ ভা‌বে ভোট দি‌তে পা‌রে সে ব্যবস্থা নি‌তে নির্বাচন ক‌মিশ‌নের প্র‌তি দা‌বি জা‌নান তাবিথ।  মঙ্গলবার সকাল ১০ টা ৫০ মি‌নি‌টের সম‌য়ে গ‌াবতলী পর্বত সি‌নেমা হ‌লের সাম‌নে থে‌কে গণসং‌যোগ শুরু করেন তি‌নি।

এরপ‌রে তি‌নি ৯ নং ওয়া‌র্ডের কোর্টবা‌ড়ি,বাজার পাড়া, হ‌রিরামপুর, গোলার‌টেক,‌দিয়া বা‌ড়ি,বর্ধনবা‌ড়ি, বাঘবা‌ড়ি,গাবতলী বাসস্ট্যান্ড এবং ১১ নং ওয়া‌ডের কল্যানপুর বাসস্ট্যান্ড,‌লেক‌ভিউ, দ‌ক্ষিণ পা‌ইকপাড়া,বটতলা, মধ্য পাইকপাড়া, লালওয়াল, নতুন বাজার, ডি টাইপ ক‌লোনী, কল্যানপুর হাউ‌জিং এ‌স্টেড, পোড়াব‌স্তি, শহীদ মিনার রোড গণসং‌যোগ কর‌বেন।

তা‌বিথ আউয়াল ব‌লেন, ভোটারা সুষ্ঠ নির্বাচন নি‌য়ে শস্কার ম‌ধ্যে আ‌ছেন। ই‌ভিএম নিয়ে ভোট নি‌য়ে জনগ‌ণের ম‌ধ্যে এক ধর‌নের শস্কা কাজ কর‌ছে। নি‌জের পছ‌ন্দের প্রার্থীকে ভোট দি‌তে পার‌বে কিনা।

‌তি‌নি ব‌লেন, ই‌সি নির্বাচ‌নের তা‌রিখ নি‌য়ে বিত‌র্কের সৃ‌ষ্টি ক‌রে‌ছিল। এখন তা‌রিথ নি‌য়ে সুষ্ঠ সমাধা‌নে আস‌তে পে‌রে‌ছে। আমরা আশা কর‌বো ভোটার‌দের ভোট দেওয়ার প‌রি‌বেশ তৈ‌রি কর‌বে। ত‌বে আমরা ধা‌নের শী‌ষের প‌ক্ষে ব্যাপক সাড়া পা‌চ্ছি। ভোটা‌রেরা ভোট দি‌তে পার‌লে বিজয়‌ নি‌শ্চিত। ধা‌নের শী‌ষের প্রার্থী ব‌লেন, আমা‌দের মাইক কে‌রে নেয়া হ‌য়ে‌ছে। বি‌ভিন্ন ধর‌নের বাধা দেওয়া হ‌চ্ছে। এভা‌বে চল‌লে ভোটা‌রেরা ভ‌য়ে ম‌ধ্যে থাক‌বে। সুষ্ঠ নির‌পেক্ষ নির্বাচন করা সম্ভব হ‌বে না।

এসময় উপ‌স্থিত ছি‌লেন, বিএন‌পি চেয়ারপারস‌নের উপ‌দেষ্টা হা‌বিবুর রহমান হা‌বিব, সহ দফতর সম্পাদক বেলাল আহ‌মেদ, নির্বাহী ক‌মি‌টির সদস্য না‌জিম উ‌দ্দিন আলম, ৯নং ওয়া‌র্ডের কাউ‌ন্সিলর প্রার্থী সাইদুল ইসলামসহ বিএন‌পি ও তার অঙ্গ সহ‌যো‌গি সংগঠ‌নের নেতাকর্মীরা।

পু‌লিশ জা‌নি‌য়ে‌ছে, প্রচারণা চালানোর সময় প্রতিপক্ষ হামলা ক‌রে‌ছে। ঘটনায় জ‌ড়িত‌দের আট‌কের চেষ্টা চল‌ছে। কোনো হতাহ‌তের খবর তাৎক্ষ‌ণিক পাওয়া যায়‌।

https://www.facebook.com/TabithAwal.ForMayor/videos/637469176997431/?t=1

  • সর্বশেষ