শিরোনাম
◈ ৪ কিমি গতির ঢাকা শহর! যানজট কমাতে এআই ও জিরো সিগন্যাল ট্রাফিক ব্যবস্থাপনার পথে বাংলাদেশ ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের জোট সমীকরণ: কে কার সঙ্গে, কে কোথায় প্রতিদ্বন্দ্বিতা করছে? ◈ ভোটের দিন প্রার্থী, পোলিং এজেন্ট ও ভোটারদের যেসব বিধিনিষেধ মানতে হবে ◈ আমরা এককভাবে সরকার গঠনে সক্ষম হবো: ডয়চে ভেলেকে তারেক রহমান (ভিডিও) ◈ টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পে আরব আমিরাতের বিরু‌দ্ধে দাপু‌টে জয় নিউ জিল্যান্ডের ◈ নির্বাচনে টানা ছুটি: সরকারি চাকরি থেকে শিক্ষাপ্রতিষ্ঠান—কার কত দিন? ◈ বাংলাদেশের নতুন রাজনৈতিক সমীকরণে আওয়ামী লীগ নিয়ে ভারতের দোটানা! ◈ বিদায় নিয়ে কোথায় যাবেন, জাতিকে জানালেন প্রধান উপদেষ্টা ◈ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১০ কিলোমিটার যানজট ◈ দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে মঞ্জুরুল আহসান মুন্সীকে বহিষ্কার করল বিএনপি

প্রকাশিত : ২১ জানুয়ারী, ২০২০, ০৭:১৮ সকাল
আপডেট : ২১ জানুয়ারী, ২০২০, ০৭:১৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উহান ভাইরাসে আক্রান্তের সংখ্যা উদ্বেগজনক বলে অভিমত দিয়েছেন ব্রিটিশ গবেষকরা

ইয়াসিন আরাফাত : চীনের উহান থেকে ছড়িয়ে পড়া নতুন নিউমোনিয়া সদৃশ ভাইরাসটিতে আক্রান্তের সংখ্যা দেশটির সরকারি হিসাবের তুলনায় কয়েকগুণ বেশি বলে আশঙ্কা করা হচ্ছে। নতুন এ ভাইরাসটিতে এখন পর্যন্ত  ৪৫ জনের আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করা হলেও, এ সংখ্যা এক হাজার ৭০০-র কাছাকাছি হতে পারে বলে ব্রিটিশ গবেষকরা ধারণা করছেন। পার্সটুডে

ডিসেম্বরে চীনের উহান শহরে ভাইরাসটির প্রথম দেখা মেলে। এই ভাইরাসে আক্রান্ত হয়ে এরই মধ্যে দুই জন মারা গেছে। উহান থেকে জাপান ও থাইল্যান্ড  যাওয়া আরও তিন ব্যক্তির দেহেও ভাইরাসটির উপস্থিতি নিশ্চিত হওয়া গেছে।

সুনির্দিষ্ট করে কতজন ভাইরাসটিতে আক্রান্ত হয়েছে, তা বলতে না পারলেও, ভাইরাসের প্রকৃতি, জনঘনত্ব এবং ফ্লাইটের তথ্যের ওপর ভিত্তি করে বিজ্ঞানীরা নিউমোনিয়া সদৃশ ভাইরাসে আক্রান্তের সংখ্যা অনুমান করছেন।

ইম্পেরিয়াল লন্ডন কলেজের এমআরসি সেন্টার ফর গ্লোবাল ইনফেকশাস ডিজিজ অ্যানালিসিস এ ‘উহান ভাইরাসে’ আক্রান্তের সংখ্যার একটা আনুমানিক হিসাব দাঁড় করিয়েছে। এ সেন্টারটি বিভিন্ন রোগের প্রাদুর্ভাব বিষয়ে যুক্তরাজ্যের সরকার ও বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে পরামর্শ দেয়। সম্পাদনা : মাজহারুল ইসলাম

  • সর্বশেষ
  • জনপ্রিয়