শিরোনাম
◈ কলকাতা-শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা আবেদন কেন্দ্র অনির্দিষ্টকালের জন্য বন্ধ ◈ কর্মসংস্থান ও আত্মনির্ভরশীলতা গড়তে এসএমই খাতের সম্ভাবনা কাজে লাগাবে সরকার: প্রধানমন্ত্রী ◈ নেপাল প্রিমিয়ার লিগের ফাইনালে বাংলাদেশের দুই আম্পায়ার, বাংলা‌দেশ ক্রিকেট বো‌র্ডের অভিনন্দন  ◈ ৩৮ ক্রিকেটার পাকিস্তানের কেন্দ্রীয় চুক্তিতে, জায়গা হয়নি একাধিক তারকার ◈ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জরুরি প্রস্তুতিতে আইএইএর স্বীকৃতি, অন-সাইট ব্যবস্থায় ঘাটতি পায়নি পর্যালোচনা দল ◈ নড়াইলের বেন্দারচরে হিন্দুদের বাড়িঘরে হামলার খবর মিথ্যা, এআই ভিডিও ছড়িয়ে অপপ্রচার: পুলিশ সদরদপ্তর ◈ ঢাকায় এক সপ্তাহে মসলা ও শুকনা ফলের দাম কেজিতে ৫০ থেকে ৪০০ টাকা পর্যন্ত বৃদ্ধি ◈ গণহত্যার রায়ের পর রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন আশা, তবে রাখাইনে যুদ্ধ ও নিরাপত্তা সংকটে ফিরতে অনিশ্চয়তা ◈ হেপাটাইটিস বি ও সি সংক্রমণে দেশে লিভার ক্যানসারের ৭০–৮০ শতাংশ ঝুঁকি, অধিকাংশ রোগীই জানেন না আক্রান্ত হওয়ার কথা ◈ ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

প্রকাশিত : ২০ জানুয়ারী, ২০২০, ০২:১৩ রাত
আপডেট : ২০ জানুয়ারী, ২০২০, ০২:১৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশে পাকিস্তানের নতুন হাইকমিশনার ইমরান আহমেদ

কূটনৈতিক প্রতিবেদক : বাংলাদেশে পাকিস্তানের হাইকমিশনার পদে কূটনীতিক ইমরান আহমেদকে নিয়োগ দিয়েছে দেশটি। রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ের চিফ অব প্রটোকল মো. আমানুল হকের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।

ঢাকায় পাকিস্তান হাইকমিশন থেকে পাঠানো বার্তায় বলা হয়, নতুন হাইকমিশনার ইমরান আহমেদকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের চিফ অব প্রটোকল মো. আমানুল হক উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন।

ঢাকার পক্ষ থেকে নতুন হাইকমিশনারকে দায়িত্ব পালনে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেওয়া হয়। ওই সাক্ষাতে দুই দেশের মধ্যে সম্পর্ক জোরদার এবং প্রটোকল সম্পর্কিত বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

  • সর্বশেষ