শিরোনাম
◈ ‘মহাবিপদের’ আশঙ্কা করছে সৌদি আরব ◈ প্যারেডে হেলিকপ্টার থেকে এন্টি-ট্যাংক উইপন, নজর কেড়েছে কে-৯ ইউনিট ও ডগ স্কোয়াড ◈ যে কারণে আবারও বাজারে ছাড়া হচ্ছে বঙ্গবন্ধুর ছবিযুক্ত নোট! ◈ ডিজিএফআই ক্লিয়ারেন্স ছাড়া কোনো রাজনৈতিক আসমিকে ছাড়া হতো না: আদালতে মামুন খালেদের দাবি ◈ ইরান যুদ্ধ দ্রুত শেষ করতে চান ট্রাম্প, সহযোগীদের জানিয়েছেন ইচ্ছার কথা ◈ দেশে জ্বালানি মজুদ বাড়াতে ৩ লাখ টন ডিজেল কিনবে সরকার ◈ স্থল আক্রমণ ঠেকাতে ব্যাপক প্রস্তুতি, ইরানে লাখো যোদ্ধার সমাবেশ ◈ ‘ডিপ স্টেট’ ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার প্রস্তাব দিয়েছিল: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ একুশে পদকপ্রাপ্ত কণ্ঠশিল্পী মাহবুবা রহমান আর নেই ◈ ইরান সব ধরনের ‘রেড লাইন’ অতিক্রম করেছে: জিসিসি মহাসচিব

প্রকাশিত : ১৭ জানুয়ারী, ২০২০, ০৪:০১ সকাল
আপডেট : ১৭ জানুয়ারী, ২০২০, ০৪:০১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুবির সমাবর্তনে বক্তব্য রাখবেন অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল

ডেস্ক নিউজ: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) প্রথম সমাবর্তনে বক্তব্যে রাখবেন আইসিসির সাবেক প্রেসিডেন্ট ও অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল। এ তথ্য নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. আবু তাহের।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে থাকছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ ও শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. আবু তাহের বলেন, সমাবর্তনের বক্তা হিসেবে আসছেন আইসিসির সাবেক প্রেসিডেন্ট ও বাংলাদেশের অর্থমন্ত্রী আ হ ম মোস্তাফা কামাল। উনাকে আমরা আনতে পারছি এজন্য আমরা খুবই গর্বিত। সম্প্রতি উনাকে গ্লোবাল ফিন্যান্স মিনিস্টার অব দ্য ওয়ার্ল্ডে ভূষিত করা হয়েছে। উনি হচ্ছেন বৈশ্বিক ব্যক্তিত্ব। উনাকে সমাবর্তনে আনতে পারা সৌভাগ্যের ব্যাপার।

এছাড়াও তিনি বলেন, সমাবর্তনে মাননীয় রাষ্ট্রপতি আসবেন। তাই খুবই গুরুত্বসহকারে সকল কাজ সম্পন্ন করা হচ্ছে। আমরা আশাবাদী বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন খুব সুন্দরভাবে সম্পন্ন হবে।

উল্লেখ্য, আগামী ২৭ জানুয়ারি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত হবে। এ সমাবর্তনে দুই হাজার ৮৩৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করছে।অনুলিখন:জেরিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়