শিরোনাম
◈ ৪ কিমি গতির ঢাকা শহর! যানজট কমাতে এআই ও জিরো সিগন্যাল ট্রাফিক ব্যবস্থাপনার পথে বাংলাদেশ ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের জোট সমীকরণ: কে কার সঙ্গে, কে কোথায় প্রতিদ্বন্দ্বিতা করছে? ◈ ভোটের দিন প্রার্থী, পোলিং এজেন্ট ও ভোটারদের যেসব বিধিনিষেধ মানতে হবে ◈ আমরা এককভাবে সরকার গঠনে সক্ষম হবো: ডয়চে ভেলেকে তারেক রহমান (ভিডিও) ◈ টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পে আরব আমিরাতের বিরু‌দ্ধে দাপু‌টে জয় নিউ জিল্যান্ডের ◈ নির্বাচনে টানা ছুটি: সরকারি চাকরি থেকে শিক্ষাপ্রতিষ্ঠান—কার কত দিন? ◈ বাংলাদেশের নতুন রাজনৈতিক সমীকরণে আওয়ামী লীগ নিয়ে ভারতের দোটানা! ◈ বিদায় নিয়ে কোথায় যাবেন, জাতিকে জানালেন প্রধান উপদেষ্টা ◈ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১০ কিলোমিটার যানজট ◈ দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে মঞ্জুরুল আহসান মুন্সীকে বহিষ্কার করল বিএনপি

প্রকাশিত : ১৫ জানুয়ারী, ২০২০, ০৯:২০ সকাল
আপডেট : ১৫ জানুয়ারী, ২০২০, ০৯:২০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিটি নির্বাচনের তারিখ পেছানোর দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত, কাল সকালে ঢাবির রাজু ভাস্কর্যের সামনে অবস্থানের ঘোষণা

মহসীন কবির: বুধবার (১৫ জানুয়ারি) বেলা পৌঁনে ৩টার দিকে শিক্ষার্থীরা শাহবাগ মোড় অবস্থান নেন। ফলে যান চলাচল বন্ধ হয়ে যায়। এরপর শিক্ষার্থীরা পরবর্তী এ কর্মসূচি  ঘোষণা করেন। ইনডিপেনডেন্ট ও ডিবিসি টিভি

এর আগে গতকাল ঢাকা সিটি করপোরেশন নির্বাচন পেছানোর দাবিতে শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েক’শ শিক্ষার্থী। নির্বাচনের তারিখ পরিবর্তন না করা হলে নির্বাচন কমিশন ঘেরাও করার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা।

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন ও স্বরস্বতী পূজা একই দিনে হওয়ায় ভোটের তারিখ পেছানোর দাবি ওঠে। এ নিয়ে করা একটি রিট আজ খারিজ করে দেন হাইকোর্ট।

সোমবার বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের প্রতিনিধি ইসির সঙ্গে বৈঠকে ভোটের দিন পিছিয়ে দেয়ার দাবি জানিয়েছিলেন। নির্বাচন কমিশনের পক্ষ থেকে তখন বলা হয়, ক্যালেন্ডার অনুযায়ী ২৯ জানুয়ারি ঐচ্ছিক ছুটি, অন্যদিকে ৩১ জানুয়ারি শুক্রবার এবং ফেব্রুয়ারির ১ তারিখ থেকে শুরু হচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা। এসব কিছু বিবেচনায় নিয়েই নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছে। এ ব্যাপারে আদালত থেকে যা নির্দেশনা আসবে সে অনুযায়ী কাজ করবে ইসি।

প্রসঙ্গত, নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী ৩০শে জানুয়ারি ঢাকার দুই সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট গ্রহণের জন্য যে তারিখ নির্ধারণ করে দেয়া হয়, তা পেছানোর জন্য করা রিট আবেদন খারিজ করে দিয়েছে হাইকোর্ট। এই আদেশের ফলে তফসিল অনুযায়ী ৩০শে জানুয়ারিই ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন বহাল থাকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়