শিরোনাম
◈ রাস্তায় কোরবানির পশুর বর্জ্য থাকায় দুই কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ ডেঙ্গু প্রতিরোধে ৪৮ ঘণ্টা সময় দিলেন প্রধানমন্ত্রী, নইলে ‘ব্যবস্থা’ ◈ নদী বাঁচাতে শত শত বাঁধ ভাঙছে ইউরোপ, ফিরছে স্যামন মাছ ও জীববৈচিত্র্য ◈ ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে সাম্প্রতিক আলোচনা ও বক্তব্যের ভুল উপস্থাপন প্রসঙ্গে যা বললেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ◈ বাংলাদেশের জেএফ-১৭ পরিকল্পনায় নড়েচড়ে বসেছে ভারত, বাড়ছে পূর্ব সীমান্তের কৌশলগত উদ্বেগ ◈ ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু, আক্রান্ত ৭৩২ ◈ কুরবানির বর্জ্য অপসারণ দেখতে রাজধানীর সড়কে নিজেই গাড়ি চালিয়ে ঘুরছেন প্রধানমন্ত্রী ◈ পাকিস্তান-চীন ঘনিষ্ঠতায় নতুন ভারসাম্যের পথে বাংলাদেশ, উদ্বিগ্ন ভারত ◈ নেপাল হয়ে কৈলাস যাত্রায় ভারতীয় তীর্থযাত্রী সীমিত করল চীন, পর্যটক বাড়ার আশা অপারেটরদের ◈ এক‌টি চু‌ক্তি‌তে যুক্তরাষ্ট্র ও ইরান সম্মত হ‌লেও বাকি ট্রাম্পের অনুমোদন

প্রকাশিত : ১৫ জানুয়ারী, ২০২০, ০৮:২৬ সকাল
আপডেট : ১৫ জানুয়ারী, ২০২০, ০৮:২৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দুর্নীতি মামলায় স্থায়ী জামিন পেলেন ইনকিলাব সম্পাদক

মহসীন কবির: অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের মামলায় দৈনিক ইনকিলাব পত্রিকার সম্পাদক এ এম এম বাহাউদ্দীনকে স্থায়ী জামিন দিয়েছেন আদালত। হাইকোর্ট থেকে পাওয়া চার সপ্তাহের আগাম জামিনের মেয়াদ শেষে বুধবার (১৫ জানুয়ারি) বিচারিক আদালতে আত্মসমর্পণ করেন বাহাউদ্দীন। ডিবিসি টিভি

পরে শুনানি শেষে ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ কে এম ইমরুল কায়েশ তাকে স্থায়ী জামিন দেন। ইনকিলাব সম্পাদকের পক্ষে আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন সৈয়দ আহমদ গাজী। অন্যদিকে দুদকের পক্ষে মোশাররফ হোসেন কাজল শুনানি করেন।

এর আগে গত বছরের ১৮ নভেম্বর ইনকিলাব সম্পাদককে চার সপ্তাহের আগাম জামিন দেন বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি একেএম জহিরুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ। জামিনের মেয়াদ শেষে তাকে বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়েছিল। সে অনুযায়ী বুধবার তিনি আত্মসমর্পণ করে জামিন পেলেন।

গত বছরের ৪ নভেম্বর এক কোটি ৭০ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে বাহাউদ্দীনের বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলার এজাহারে বলা হয়, বাহাউদ্দীন এক কোটি ৭০ লাখ ২৯ হাজার ৪৩৩ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। তিনি দুদকে জমা দেওয়া সম্পদ বিবরণীতে ভিত্তিহীন ও মিথ্যা তথ্য দেওয়ার মাধ্যমে ৮৯ লাখ ১৯ হাজার টাকার সম্পদের তথ্য গোপন করেছেন।

বাহাউদ্দীনের বিরুদ্ধে ২০১৬ সালে দুর্নীতির অভিযোগে অনুসন্ধান শুরু হয়। অনুসন্ধানের সময় সম্পদের বিবরণীর নোটিশ জারি করা হলে ২০১৭ সালের ১ নভেম্বর দুদকে সম্পদ বিবরণী জমা দেন তিনি। সেখানে তিনি এক কোটি ৬৫ লাখ ১৮ হাজার ৬৯৫ টাকার সম্পদের তথ্য দেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়