শিরোনাম
◈ সংসদের প্রথম অধিবেশন কবে? যা জানাগেল ◈ জেলবন্দি ইমরানকে দু’বার সমঝোতার প্রস্তাব দেয়  সরকার! ফাঁস করলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা, অস্বস্তিতে ইসলামাবাদ ◈ শরীরে আঘাতের চিহ্ন, সড়কে মিলল আওয়ামী লীগ নেত্রীর লাশ ◈ চল‌চ্চি‌ত্র শি‌ল্পের জন‌্য নতুন সরকারের কা‌ছে শাকিব খানের চাওয়া ◈ আমরা যদি পিছিয়ে থাকি, তাহলে বর্তমান বিশ্বে অন্যরা আমাদের প্রতি করুণার দৃষ্টিতে তাকাবে : বাণিজ্যমন্ত্রী ◈ যে কারণে ডিসি সারোয়ারকে আদালতের শোকজ হয়, যা জানা গেল ◈ এনআইডি আবেদন দ্রুত নিষ্পত্তির জন্য ইসির জরুরি নির্দেশনা ◈ এবার ব্রিটিশ দ্বৈত নাগরিকদের জন্য সুখবর! ◈ ইরানে হামলা হলে মধ্যপ্রাচ্যে থাকা সব মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলার হুমকি ◈ শহীদ মিনার প্রাঙ্গণে রং-তুলির ছোঁয়ায় প্রস্তুতির শেষ পর্যায়

প্রকাশিত : ১৫ জানুয়ারী, ২০২০, ১২:১৯ দুপুর
আপডেট : ১৫ জানুয়ারী, ২০২০, ১২:১৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দিল্লির নেহরু বিশ্ববিদ্যালয়ে হামলার সন্দেহভাজনদের মোবাইল ফোন জব্দের নির্দেশ দিলেন দিল্লি হাইকোর্ট

আসিফুজ্জামান পৃথিল : কিছু হোয়াটসঅ্যাপ মেসেজ ভাইরাল হবার প্রেক্ষিতে এই নির্দেশনা দেন আদালত। এনডিটিভি, দ্য হিন্দু

গত ৫ জানুয়ারি জেএইউতে হামলার ঘটনায় অভিযোগ ওঠে ‘ইউনিটি এগেইনস্ট লেফট’ এবং ‘ফ্রেন্ডস অব আরএসএস’ নামে দুটো হোয়াটসঅ্যাপ গ্রুপের বিরুদ্ধে।

তদন্তের স্বার্থে ওই গ্রুপের সমস্ত তথ্য যাতে অক্ষত অবস্থায় থাকে সেই আবেদন জানিয়েই আদালতের দ্বারস্থ হয়েছিলেন জেএনইউ-এর তিন অধ্যাপক অমিত পরমেশ্বরন, শুক্লা সবন্ত এবং অতুল সুদ।
সেই আবেদনে সাড়া দিয়ে সোমবারই হোয়াটসঅ্যাপ, গুগল, ফেসবুক এবং অ্যাপল কর্তৃপক্ষকে ওই দুই গ্রুপের হোয়াটসঅ্যাপের তথ্য ও ছবি সংরক্ষণের নির্দেশ দিয়েছিলেন আদালত ।

মঙ্গলবার গুগল এবং হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষকে আরও এক বার সে কথা স্মরণ করিয়ে দিয়ে আইন অনুযায়ী সমস্ত রকম পদক্ষেপ করার নির্দেশ দিয়েছেন দিল্লি হাইকোর্ট।

হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ আদালতকে এ দিন জানিয়েছে, এন্ড-টু-এন্ড এনক্রিপশনের জন্য ওই তথ্যগুলো তারা সরাসরি হাতে পাবে না।

তবে যে সব ফোন থেকে এই তথ্যগুলো আদানপ্রদান হয়েছে সেগুলো হাতে পেলেই ওই গ্রুপের সদস্যদের মধ্যে কী কথোপকথন হয়েছে তা পাওয়া সম্ভব হবে। তার পরই আদালত ফোন বাজেয়াপ্ত করার নির্দেশ দেন দিল্লি পুলিশকে। সম্পাদনা: জেরিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়