শিরোনাম
◈ হাদি হত্যাকাণ্ড: ভারতে গ্রেফতার দুই বাংলাদেশির জন্য কনস্যুলার অ্যাকসেস চাইল ঢাকা ◈ অনির্দিষ্টকালের জন্য মধ্যপ্রাচ্যের ৪ রুটে বিমানের ফ্লাইট স্থগিত ◈ যাকাত ব্যবস্থাপনাকে কার্যকর করতে সম্ভাবনা খুঁজে বের করার নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ দেশের সব মেডিকেল কলেজের ক্লাস-পরীক্ষা বন্ধ ◈ হাদির হত্যাকারীদের ফিরিয়ে আনতে পদক্ষেপ নেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করে ইরান যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হবে: ডোনাল্ড ট্রাম্প ◈ ঢাকা ওয়াসার এমডির দায়িত্বে অতিরিক্ত সচিব মনিরুজ্জামান ◈ সাড়ে ১২ কেজির এলপি গ্যাসের দাম ৪১০ টাকা বাড়ানোর প্রস্তাব ◈ নৌ-পুলিশের প্রধানসহ ৫ অতিরিক্ত আইজিপি বাধ্যতামূলক অবসরে ◈ মধ্যরাতে ঢাবি ভিসি চত্বরের সামনে রিকশা থেকে নামিয়ে ছাত্রলীগ করার অভিযোগে শিক্ষার্থীকে মারধর, হাসপাতালে ভর্তি

প্রকাশিত : ১৪ জানুয়ারী, ২০২০, ১১:০৭ দুপুর
আপডেট : ১৪ জানুয়ারী, ২০২০, ১১:০৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শিশুদের সঙ্গে মাটিতে বসেই ক্যাম্পেইন করলেন আতিকুল ইসলাম

আবুল বাশার নূরু: নির্বাচনী প্রচারণায় প্রতিদিন কোনো না কোনো চমক দেখিয়ে যাচ্ছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আতিকুল ইসলাম।। মঙ্গলবার দুপুরে আগারগাঁও তালতলা এলাকার শতদল কমপ্লেক্স মাঠে নির্বাচনী প্রচারণার শুরুতে একটি ভবনে ফ্ল্যাটে ফ্ল্যাটে ভোট চাওয়ার পর মাঠ দিয়ে হেঁটে যাচ্ছিলেন আতিক। এ সময় কিছু শিশু নৌকার প্রতীক নিয়ে স্লোগান দিচ্ছিল। তাদের দেখে নিজেই মাটিতে বসে যান তিনি।

শিশুদের উদ্দেশে আতিক বলেন, তোমরা আগামীর মেয়র, তোমরাই আমাদের ভবিষ্যৎ। তোমাদের জন্য বেশি বেশি করে খেলার মাঠ করতে চাই। আমরা অবশ্যই শিশু বান্ধব পার্ক করতে চাই। এই শিশুরাই আমাদের আগামীর বাংলাদেশ। এই শিশুরা যেন নির্বিঘ্নে পার্কে খেলা করতে পারে সেই চেষ্টা থাকবে।

তিনি বলেন, শিশুদের সুস্থ রাখতে গেলে খেলার মাঠ দিতে হবে। শিশুদের গুরুত্ব দিতে হবে। শিশুবান্ধব নারীবান্ধব, সিটি গড়তে অগ্রাধিকার দেওয়া হবে। এরপর তিনি একটি খোলা জিপে করে নির্বাচনী প্রচারণায় বের হয়ে যান। রাস্তার দুই পাশের ভবন থেকে মানুষ তাদের হাত নাড়িয়ে নৌকার পক্ষে সমর্থন দেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়