শিরোনাম
◈ ৪ কিমি গতির ঢাকা শহর! যানজট কমাতে এআই ও জিরো সিগন্যাল ট্রাফিক ব্যবস্থাপনার পথে বাংলাদেশ ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের জোট সমীকরণ: কে কার সঙ্গে, কে কোথায় প্রতিদ্বন্দ্বিতা করছে? ◈ ভোটের দিন প্রার্থী, পোলিং এজেন্ট ও ভোটারদের যেসব বিধিনিষেধ মানতে হবে ◈ আমরা এককভাবে সরকার গঠনে সক্ষম হবো: ডয়চে ভেলেকে তারেক রহমান (ভিডিও) ◈ টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পে আরব আমিরাতের বিরু‌দ্ধে দাপু‌টে জয় নিউ জিল্যান্ডের ◈ নির্বাচনে টানা ছুটি: সরকারি চাকরি থেকে শিক্ষাপ্রতিষ্ঠান—কার কত দিন? ◈ বাংলাদেশের নতুন রাজনৈতিক সমীকরণে আওয়ামী লীগ নিয়ে ভারতের দোটানা! ◈ বিদায় নিয়ে কোথায় যাবেন, জাতিকে জানালেন প্রধান উপদেষ্টা ◈ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১০ কিলোমিটার যানজট ◈ দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে মঞ্জুরুল আহসান মুন্সীকে বহিষ্কার করল বিএনপি

প্রকাশিত : ০৭ জানুয়ারী, ২০২০, ০৯:১৪ সকাল
আপডেট : ০৭ জানুয়ারী, ২০২০, ০৯:১৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মোটরসাইকেলের ধাক্কায় মুক্তিযোদ্ধা নিহত

বাংলাদেশ জার্নাল : বরিশালের ঢাকা-বরিশাল মহাসড়কে মোটরসাইকেলের ধাক্কায় ছোমেদ আলী সরদার (৭০) নামে একজন মুক্তিযোদ্ধা নিহত হয়েছেন।

সোমবার রাত সাড়ে ৭টায় বাবুগঞ্জ উপজেলার রামপট্টি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে মোটরসাইকেল চালক ও আরোহী গুরুতর আহত হয়।

নিহত ছোমেদ রামপট্টি এলাকার বাসিন্দা।

আহতদের একজন উজিরপুর উপজেলার শিকারপুরের বাসিন্দা হেমায়েত মুন্সির ছেলে রাফি। অপর আহতের পরিচয় জানা যায়নি।

বরিশাল মেট্রোপলিটন এয়ারপোর্ট থানার ওসি জাহিদ বীন আলম জানান, মোটরসাইকেল চালক দ্রুত গতিতে দুর্ঘটনাকবলিত স্থান অতিক্রমকালে সড়ক পারাপাররত মুক্তিযোদ্ধা ছোমেদের সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই ছোমেদ নিহত হন। এসময় মোটরসাইকেল চালক ও আরোহী গুরুতর আহত হয়।

স্থানীয়রা নিহত ও আহতদের উদ্ধার করে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

মেডিকেলে পুলিশের ইনচার্জ এসআই নাজমুল হুদা বলেন, আহত দুইজনের মধ্যে একজনের পরিচয় জানা গেছে। তাদের অবস্থা গুরুতর। মুক্তিযোদ্ধার মরদেহ লাশ ঘরে রাখা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়