শিরোনাম
◈ শীর্ষ ইরানি নেতাদের তথ্যের জন্য যুক্তরাষ্ট্র ১০ মিলিয়ন ডলারের পুরস্কার ঘোষণা ◈ জ্বালানি সংকটে বাংলাদেশের জাহাজকে হরমুজ পারের অনুমতি দেবে ইরান ◈ যুদ্ধের মধ্যেই ট্রাম্পের দাবি: ইরান আত্মসমর্পণের পথে ◈ গ্রিড লাইনে সমস্যায় আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিট বন্ধ, ঘাটতি ৫৭০ মেগাওয়াট ◈ ইরানের ৪৪০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়ামই যুদ্ধের ফল নির্ধারণ করতে পারে: বিশ্লেষক ◈ ঘটনাবহুল ম্যাচে বাংলাদেশকে হা‌রি‌য়ে  সিরিজ সমতায় পা‌কিস্তান ◈ ইরানের বিরু‌দ্ধে যুদ্ধে নে‌মে কয়েক বছরের সমরাস্ত্র শেষ করেছে যুক্তরাষ্ট্র ◈ ঈদের তারিখ ঘোষণা করল অস্ট্রেলিয়া ◈ ইরানে আজ রাতেই সর্বোচ্চ হামলা হবে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ◈ ফিফার কা‌ছে তেহরা‌নের আহ্বান, যুক্তরাষ্ট্রকে বিশ্বকাপ থেকে সরিয়ে দেয়া হোক 

প্রকাশিত : ৩০ ডিসেম্বর, ২০১৯, ০৫:৩২ সকাল
আপডেট : ৩০ ডিসেম্বর, ২০১৯, ০৫:৩২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চীন দমনপীড়নের মাধ্যমে তার নাগরিকদের ঐতিহ্য ও সংস্কৃতি মুছে ফেলতে চাইছে, বললেন মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রী পম্পেও

সাইফুর রহমান : শনিবার এক টুইটে জিনজিয়াংয়ের উইঘুর মুসলিম এবং সায়ত্বশাসিত তিব্বতের জনসাধারণের ওপর চীনের স্বেচ্ছাচারিতার সমালোচনা করে তিনি একথা বলেন। তিনি বলেন, তিব্বত থেকে জিনজিয়াং পর্যন্ত চীনা কমিউনিস্ট পার্টির দমনমূলক প্রচারনাকে চীন সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই দাবি করলেও ব্যাপারটা মোটেই তা নয়। প্রত্যেকটি সমাজকে অবশ্যই তার নাগরিকদের ধর্মীয় বিশ্বাসের মর্যাদা রক্ষা করতে হবে। জিনজিয়াংয়ের বন্দি শিবিরগুলোসহ উইঘুর মুসলিমদের মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে চীনা কমিউনিস্ট পার্টির গোপন নথিপত্র ফাঁস হওয়ার পর মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রী এমন মন্তব্য করলেন। ইয়ন, বিজনেস স্ট্যান্ডার্ড, এএনআই

বিশ্বব্যাপি অনুসন্ধানী সাংবাদিকদের একটি আন্তর্জাতিক নেটওয়ার্ক ‘ইন্টারন্যাশনাল কনসোরটিয়াম অব ইনভেস্টিগেটিভ জার্নালিস্টস’ এর এক তদন্ত প্রতিবেদনে উইঘুরদের বন্দিদশা এবং ক্যাম্পে তাদের মানবেতর জীবন যাপনের চিত্র উঠে আসে। অনুসন্ধানে দেখা যায়, গত তিন বছর ধরে নির্মিত বন্দি শিবিরগুলোতে অন্তত ১০ লাখ উইঘুর মুসলিমকে বিনা বিচারে আটক করে রেখে অকথ্য নির্যাতন চালানো হচ্ছে। যদিও চীন বার বার দাবি করেছে এটা তাদের সন্ত্রাসবাদ বিরোধী কার্যক্রমেরই অংশ। তারা এও দাবি করে, এসব বন্দিশিবিরে আটককৃতদের স্বাভাবিক জীবনে ফিরতে শিক্ষা এবং প্রশিক্ষণ দেয়া হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়