শিরোনাম
◈ সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: সাবেক যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭ ◈ প্রধানমন্ত্রীর নতুন বাসভবনে থাকছে সুড়ঙ্গ ও টানেল যা বহিঃশত্রুর আক্রমণ থেকে পরিবারকে সুরক্ষা দেবে ◈ ইরানে নতুন করে হামলার চিন্তা ট্রাম্পের, দাবি ওয়াল স্ট্রিট জার্নালের ◈ আবারও রিয়াল মাদ্রিদে ফিরছেন টনি ক্রুস ◈ নাইজেরিয়ায় ভুলবশত বিমান হামলা, নিহত ১০০ ছাড়াল ◈ রাজধানীর সড়কে তৃতীয় লিঙ্গের সদস্যদের স্বেচ্ছাশ্রমে যুক্ত করল ডিএমপি ◈ হজযাত্রীদের জন্য স্বস্তি: টিকিটপ্রতি খরচ কমলো ১২ হাজার টাকা ◈ পানির অভাবে কাপ্তাইয়ের তিন ইউনিট বন্ধ, উৎপাদন চলছে সীমিত আকারে ◈ গ্রাহকদেরকে ছেঁড়া-ফাটা বা ময়লাযুক্ত নোট বদলে না দিলে শাস্তি ◈ আমি একদিনেই ইরানকে গুড়িয়ে দিতে পারি: ট্রাম্প

প্রকাশিত : ১৪ ডিসেম্বর, ২০১৯, ০৬:০৯ সকাল
আপডেট : ১৪ ডিসেম্বর, ২০১৯, ০৬:০৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশেষ স্মৃতি মনে নেই, মায়ের কাছ থেকে কিছু কথা শুনেছি, বাবার স্মৃতিচারণে শহীদ বুদ্ধিজীবী কন্যা শমী কায়সার

নিউজ ডেস্ক : পূর্ববাংলার বুদ্ধিজীবীরা বরাবরই ছিলেন পাকিস্তানি শাসকদের বিরাগভাজন। বুদ্ধিজীবী হত্যা স্পষ্টতই ছিলো সামরিক জান্তার নীলনকশার বাস্তবায়ন। তাদের লক্ষ্য ছিলো বুদ্ধিজীবীদের নিশ্চিহ্ন করে বাঙালি জাতিকে নেতৃত্বহীন করা। রাইজিং বিডি

এর নেতৃত্ব দেন পাকিস্তান গভর্নরের সামরিক উপদেষ্টা মেজর জেনারেল রাও ফরমান আলী। তারই ধারাবাহিকতায় হত্যা করা হয় সাংবাদিক, লেখক ও বুদ্ধিজীবী শহীদুল্লা কায়সারকে। মুক্তিযুদ্ধের শেষলগ্নে তিনি পাকিস্তান সেনাবাহিনী ও তার স্থানীয় সহযোগী আলবদরদের হাতে অপহৃত হন।

তার সুযোগ্যা কন্যা শমী কায়সার। বাবা শহীদুল্লা কায়সারের স্মৃতিচারণ করে তিনি বলেন, আসলে বাবার বিশেষ স্মৃতি আমার নেই। কেননা আমি তখন ছোট, কোনো কিছু বুঝে ওঠার বয়স তখনও হয়নি। যে কারণে অনেক কিছু আমার মনেও নেই। খুব আক্ষেপ লাগে, আফসোস হয়- তখন যদি একটু বড় থাকতাম! তাহলে বাবাকে নিয়ে এখন অনেক স্মৃতি শেয়ার করা যেত। কিন্তু তা আর হবার নয়। মায়ের কাছে বাবার কিছু কথা শুনেছি, এতটুকুই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়