শিরোনাম
◈ মানব পাচার নির্মূলে ন্যূনতম মানদণ্ড পূরণ করতে পারেনি বাংলাদেশ : মার্কিন প্রতিবেদন ◈ মানসিক স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ◈ সাইকেল চালিয়ে দেশের প্রথম চার লেনের সাইকেল ট্র্যাক উদ্বোধন করলেন অর্থমন্ত্রী ◈ রেলের টিকিট কালোবাজারি ও পাথর নিক্ষেপ বন্ধে প্রধানমন্ত্রীর কাছে এক মাসের দায়িত্ব চাইলেন মাহবুব কবীর মিলন ◈ ম‌্যা‌ডিসন ১০ বছর পর মা‌ঠে ফিরে লজ্জার রেকর্ড কর‌লেন ◈ চাঁদা না পেয়ে ট্রাক এনে লুটপাট, সরকার কেন চাঁদাবাজি-দখল থামাতে পারছে না? ◈ অস্ট্রেলিয়ার টেস্ট ইতিহাসে এবারই প্রথম, একাদশের সবার বয়স ৩০ বছ‌রের উপ‌রে ◈ অ‌স্ট্রেলিয়ার সাম‌নে দিশাহারা বাংলা‌দেশ, নারী দল হার‌লো ৭ উইকেটে ◈ রাজধানীতে মুষলধারে বৃষ্টি, জলাবদ্ধতায় বেড়েছে যানজট ◈ ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ জনতা পার্টির, উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতি

প্রকাশিত : ১২ ডিসেম্বর, ২০১৯, ০৪:২৩ সকাল
আপডেট : ১২ ডিসেম্বর, ২০১৯, ০৪:২৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আদমদীঘিতে নকল কারখানার সন্ধান মেশিনসহ ১০ লাখ টাকা মূল্যের ঔষধ জব্দ আটক-১

মুত্তারিব মতি,আদমদীঘি প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে নকল ঔষধ তৈরির কারখানার সন্ধান পাওয়া গেছে। বুধবার সন্ধায় গোপন সংবাদের ভিক্তিতে আদমদীঘি উপজেলা নির্বাহি অফিসার ও নির্বাহি ম্যাজিষ্ট্রেট আব্দুল্লাহ বিন রশিদের উপস্থিতিতে এবং র‌্যাব-১২-এর স্পেশাল ক্যাম্প বগুড়ার এএসপি রওশন আলীর নেতৃত্বে আইনপ্রয়োগকারী সংস্থার সদস্যরা উপজেলার মোলামগাড়ী (অর্জুনগাড়ী) গ্রামে অভিযান চালিয়ে নকল জিঙ্ক, দাঁতের মাজন, ব্যাথার ঔষধ, ডকসি ক্যাপ, মহাশক্তি, বাত রাক্ষসি সিরাফ ও ফিনিক্্রসহ বিভিন্ন জাতের মনোগ্রাম সম্বোলিত কাটুনসহ শতাধিক বস্তা নকল ঔষধ এবং ঔষধ তৈরির মেশিন জব্দসহ আনোয়ার হোসেন নামের এক নকল কারখানার মালিককে আটক করেছে। সে ওই গ্রামের আব্দুল মজিদের ছেলে।

জানা যায়, বগুড়ার আদমদীঘি উপজেলার নসরতপুর ইউনিয়নের মোলামগাড়ী (অর্জুনগাড়ী) গ্রামের আনোয়ার হোসেন, আইনুল হক ও আলতাফ হোসেন নামের তিন ব্যক্তি তাদের বাড়ীতে দীর্ঘদিন যাবত গোপনে অবৈধ ভাবে কারখানা স্থাপন করে চয়েছ ক্যাম্পার লিকুইড, চর্ম কিউর, জিঙ্ক, ম্যাজিক টুথ পাউডার, ডকসি ক্যাপ, ফিনিক্্র, সাইটব, চায়না ম্যাজিক যাদুর চক, বাত রাক্ষসি সিরাফ, মহাশক্তি মলম, পেইন ক্লিয়ারসহ প্রভৃতি নামের নকল ঔষধ তৈরি ও বিভিন্ন প্রতিষ্ঠানের নামের মোড়ক ব্যবহার করে বাজারজাত করে আসছিলো।

এদিকে গোপন সংবাদের ভিক্তিতে র‌্যাব-১২-এর একটি দল গতকাল বুধবার সন্ধ্যায় মোলামগাড়ী গ্রামের আনোয়ার হোসেন, আইনুল হক ও আলতাফ হোসেন নামের তিন ব্যক্তির বাড়ীতে অভিযান চালিয়ে নকল এসব ঔষধ তৈরির কারখানার সন্ধান পান। অভিযানে কারখানার তিনটি মেশিন ও প্রায় ১০ লক্ষাধিক মূল্যের ১০০ বস্তা নকল ঔষধ জব্দ করে অগ্নিসংযোগে ধ্বংস করেন। এসময় নকল ঔষধ তৈরির কারখানার মালিক আনোয়ার হোসেনকে আটক করা হয়। সম্পাদনা : জেরিন মাশফিক

  • সর্বশেষ