শিরোনাম
◈ পাকিস্তানকে হা‌রি‌য়ে ত্রিদেশীয় সি‌রি‌জের ফাইনালে বাংলাদেশ নারী দল ◈ বিমসটেক স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে দিল্লি যাচ্ছেন না সালাহউদ্দিন আহমদ, যাচ্ছেন জ্যেষ্ঠ সচিবের নেতৃত্বে প্রতিনিধি দল ◈ কুমিল্লার স্কুলছাত্রী তাজমীন ধর্ষণ-হত্যা: কক্সবাজার থেকে কথিত প্রেমিক রাজু আটক ◈ রিয়াদ বিমানবন্দরে হামলার জেরে ঢাকা-সৌদি ১০ ফ্লাইট বাতিল, বিপাকে হাজারো প্রবাসী বাংলাদেশি ◈ বয়স্ক ভাতা আনতে গিয়ে জানতে পারেন সরকারি খাতায় তিনি মৃত, ৯ বছর ধরে নিজেকে জীবিত প্রমাণের লড়াই কাশেমের ◈ সেঞ্চু‌রি না পে‌য়ে হতাশ শান্ত ও মুশফিক, আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে চালকের আসনে বাংলাদেশ ◈ বিএনপিতে অপকর্মে জড়ালে ছাড় নয়, চাঁদাবাজি-দখলদারির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: এমপিদের কড়া বার্তা প্রধানমন্ত্রীর ◈ জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, ট্রেনে পাওয়া ব্যাগ নিয়ে নওগাঁ গিয়েছিলেন এক ব্যক্তি ◈ নানা পাটেকরের কীভাবে মৃত্যু হয়েছিল? ময়নাতদন্তে যা জানা গেল ◈ রিয়াদ বিমানবন্দরে ফের হামলা, যাত্রী টার্মিনালে আগুন; ১৮ অক্টোবর পর্যন্ত ফ্লাইট স্থগিত

প্রকাশিত : ০৮ ডিসেম্বর, ২০১৯, ১১:০৮ দুপুর
আপডেট : ০৮ ডিসেম্বর, ২০১৯, ১১:০৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাহাড়পুর বৌদ্ধবিহারে কুকুর আতঙ্কে দর্শনার্থীরা

আশরাফুল নয়ন, নওগাঁ প্রতিনিধি : নওগাঁর পাহাড়পুর বৌদ্ধবিহারে দর্শনার্থীদের আতঙ্ক এখন কুকুর। সেখানে বেড়াতে আসা দর্শনার্থীদের কুকুরগুলোর কারণে সবসময় আতঙ্কের মধ্যে থাকতে হচ্ছে। কুকুর নিয়ন্ত্রণে দ্রুত পদক্ষেপ গ্রহণের দাবি দর্শনার্থীদের।

বিশ্বের ঐতিহ্যের তালিকাভুক্ত পাহাড়পুর বৌদ্ধবিহার বা সোমপুর বিহার। এটি বদলগাছী উপজেলা সদর থেকে উত্তরে প্রায় ১২ কিলোমিটার দূরে অবস্থিত। রাস্তা সংস্কার হওয়ায় ভোগান্তী কমেছে দর্শনার্থীদের। ফলে প্রতিদিন বাড়ছে পর্যটকদের সংখ্যা। দূর দূরান্ত থেকে সহজেই আসতে পারছেন। দু একজন বন্ধু ও বান্ধবী ছাড়া বিভিন্ন প্রতিষ্ঠান থেকে বেশির ভাগই বাস ও মাইক্রোবাস যোগে আসেন। যারা দু একজন আসেন তারা পাহাড়পুর বৌদ্ধবিহারের গেটের পাশের হোটেলে বা পাহাড়পুর বাজারে খাবার খেয়ে থাকেন। কিন্তু যারা বিভিন্ন প্রতিষ্ঠান থেকে বাস ও মাইক্রোবাস নিয়ে আসেন তারা বেশির ভাগই পাহাড়পুর বৌদ্ধবিহারের ভেতরের চত্বরে নিজেরা রান্না করে থাকেন।

রান্না করে খাবারের সময় এসব দর্শনার্থীদের মধ্যে কুকুরের আতঙ্ক থাকে। সে সময় কুকুরগুলো চারপাশে ঘুরাঘুরি করে। কখন যে তারা হামলা করবে তা বলা সম্ভব না। কেউ বা ভিতরে কোথাও বসে নাস্তা করার সময় হা করে তাকিয়ে থাকে। কুকুরের কামড়ের ভয়ে হাত থেকে খাবার ফেলে দেয়ারও ঘটনা ঘটেছে। সেখানে প্রায় ৪০-৫০টি কুকুর রয়েছে।

এসব কুকুরের কারণে দর্শনার্থীদের আতঙ্কের মধ্যে থাকতে হয়। পাহাড়পুর বৌদ্ধবিহারের বাউন্ডারি প্রাচীর একটু নীচু। অপরদিকে স্থানীয়রা গবাদিপশুর ঘাস সংগ্রহের জন্য গ্রীল ভেঙে ভেতরে প্রবেশ করে। যার কারণে প্রাচীর টপকে ও ভাঙা গ্রীলের ভেতর দিয়ে কুকুর প্রবেশ করতে পারে। তাই দর্শনার্থীদের স্বচ্ছন্দ ভাবে বৌদ্ধবিহারে ঘুরাঘুরি ও খাবারের সময় আতঙ্ক কাটাতে কুকুর নিয়ন্ত্রনে দ্রুত পদক্ষেপ গ্রহনের দাবি জানানো হয়েছে।

শুক্রবার স্ব-পরিবারে বগুড়া থেকে মাইক্রোবাস যোগে বেড়াতে আসেন রফিকুল। তিনি দুপুর আড়াইটার দিকে পাহাড়পুর বৌদ্ধবিহার চত্বরে পরিবারের ৮ সদস্য মিলে খাবার খাচ্ছিলেন। তিনি বলেন, বাসা থেকে খাবার রান্না করে নিয়ে এসেছি। আমরা খাবার শুরু করার সময় ১৫-২০টি কুকুর এসে হাজির। তাড়ানোর পর আবার তারা আসছে। সম্পাদনা : জেরিন মাশফিক

 

  • সর্বশেষ