শিরোনাম
◈ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ◈ ২০২৭ সালের পবিত্র রমজান রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত ◈ দিল্লি পুলিশের হেফাজত থেকে মুক্ত কেজরিওয়াল-মমতা, আটককে ‘অপহরণ’ বললেন তৃণমূল নেত্রী ◈ সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা, আহত বহু যাত্রী; বাতিল বহু ফ্লাইট ◈ আবুধাবি টেস্ট, বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে লড়‌ছে আফগা‌নিস্তান, এখ‌নো ১৩৫ রানে পিছিয়ে ◈ যুক্তরাষ্ট্রে পেনসিলভানিয়ায় বন্দুকধারীর এলোপাতাড়ি গুলি, শিশুসহ নিহত ৯ ◈ ফেসবুকে পরিচয় কে এই রাজু, ১৭ দিনের সম্পর্কের পর কক্সবাজার থেকে ফেরার পথে কী ঘটেছিল স্কুলছাত্রীর সঙ্গে ◈ চট্টগ্রাম বন্দরের এনসিটি চুক্তি: বাংলাদেশের লাভ কতটা, ঝুঁকি কোথায়? ◈ কোনো দেশের মুখাপেক্ষী নয়, সমমর্যাদার অংশীদার হতে চায় বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ দিল্লিতে সিজেপি নেতাদের আটক, আগেই আন্দোলনের পরবর্তী নেতৃত্ব ঠিক করে রেখেছিলেন প্রতিষ্ঠাতা

প্রকাশিত : ০৬ ডিসেম্বর, ২০১৯, ১০:২৭ দুপুর
আপডেট : ০৬ ডিসেম্বর, ২০১৯, ১০:২৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিদ্ধেশ্বরী থেকে উদ্ধার হওয়া লাশ পুলিশ কন্যার

সুজন কৈরী : রাজধানীর সিদ্ধেশ্বরী সার্কুলার রোড থেকে উদ্ধার তরুণীর লাশের পরিচয় মিলেছে। তিনি একজন পুলিশ কর্মকর্তার মেয়ে বলে শনাক্ত করা হয়েছে। নিহত ওই তরুণীর নাম রুবাইয়াত শারমিন রুম্পা (২১)। তিনি স্ট্যামফোর্ট বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। শান্তিবাগে পরিবারের সঙ্গে থাকতেন। তার বাবা রোকন উদ্দিন হবিগঞ্জে পুলিশের পরিদর্শক হিসেবে কর্মরত। তাদের গ্রামের বাড়ি ময়মনসিংহে।

বুধবার রাতে সিদ্ধেশ্বরী সার্কুলার রোডের আয়েশা শপিং কমপ্লেক্সের পেছনে দুই বাড়ির মাঝ থেকে অজ্ঞাত তরুণীর লাশ উদ্ধার করে পুলিশ। আশপাশের কোনো ভবন থেকে পড়ে গিয়ে তার মৃত্যু হতে পারে বলে ধারণা করলেও ভবনগুলোতে খোঁজ করেও ওই তরুণীকে শনাক্ত করতে পারেনি পুলিশ। বৃহস্পতিবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে ওই তরুণীর লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়।

ঢামেকের ফরেনসিক বিভাগের প্রধান ডা. সোহেল মাহমুদ জানান, ওপর থেকে পড়েই তরুণীর মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ধর্ষণের বিষয়টি নিশ্চিত হতে তার মৃতদেহ থেকে হাইভেজেনালসপসহ ভিসেরা সংগ্রহ করা হয়েছে। তা পরীক্ষাগারে পাঠানো হবে। সেই রিপোর্ট এলে বিস্তারিত প্রতিবেদন দেয়া হবে।

রমনা থানার ওসি মনিরুল ইসলাম জানান, ওই তরুণীর পরিচয় নিশ্চিত হওয়া গেছে। নাম রুম্পা। তার বাবা হবিগঞ্জ জেলা পুলিশে কর্মরত। রুম্পা ঢাকার স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রথম বর্ষে ছাত্রী ছিলেন। শান্তিবাগে মা ও ভাইয়ের সঙ্গে থাকতেন। চাকরির কারণে রোকন হবিগঞ্জে থাকেন। রুম্পার মৃত্যুর কারণ এবং তার লাশ ওই স্থানে পড়ে থাকার বিষয়ে তদন্ত চলছে।

  • সর্বশেষ