শিরোনাম
◈ দেশীয় গ্যাস অনুসন্ধান থেকে স্মার্ট গ্রিড—জ্বালানি খাতে সরকারের ১০ বছরের রূপরেখা ◈ বারবার কাঁদলেন মির্জা ফখরুল, চার থেকে পাঁচবার আবেগে ভেঙে পড়েন, চাইলেন ক্ষমা  (ভিডিও) ◈ বাংলাদেশকে জ্বালানি সহযোগিতার আশ্বাস কাতারের প্রধানমন্ত্রীর ◈ বৃহস্পতিবার টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না দেশের যেসব এলাকায় ◈ হুমকি দেওয়ার অভিযোগে ভাইরাল অডিও কল নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করলেন হুম্মাম কাদের চৌধুরী(ভিডিও) ◈ রাজধানীতে অনলাইন প্ল্যাটফর্মে পর্নোগ্রাফিক কনটেন্ট তৈরি করতেন ইনফ্লুয়েন্সার সুমাইয়া!(ভিডিও) ◈ নিজের গ্যাস মাটির নিচে রেখে এলএনজি আমদানির মাফিয়াতন্ত্র: জ্বালানি খাতের অন্ধকার চিত্র(ভিডিও) ◈ তারেক রহমান ব্রিকসও এড়িয়ে যেতে পারেন ◈ ফ্লাইওভারে উঠতে গিয়ে বিপাকে পিংক বাস, এগিয়ে এলেন পুরুষচালক ◈ শ্রীলঙ্কার বিপক্ষে গল টে‌স্টে বড় জয় ভারতের

প্রকাশিত : ২৭ নভেম্বর, ২০১৯, ১০:৫৯ দুপুর
আপডেট : ২৭ নভেম্বর, ২০১৯, ১০:৫৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাবেক হুইপ শহিদুল জামালকে আত্মসমর্পণের নির্দেশ দিলো হাইকোর্ট

নূর মোহাম্মদ : সাবেক হুইপ সৈয়দ শহিদুল হক জামালকে আত্মসমর্পণ করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আত্মসমর্পণ করলে তার জামিন বিবেচনা করতে বলা হয়েছে। একইসঙ্গে দুর্নীতির মামলা থেকে তাকে অব্যাহতির আদেশ কেন বাতিল করা করা হবে না, তা জানতে চেয়েছেন আদালত।

বুধবার বিচারপতি মো. নজররুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের বেঞ্চ এ আদেশ দেন।
২০০৬-২০০৭ অর্থবছরে ঈদের আগে গরিবদের জন্য বরাদ্দ করা চাল বিতরণ না করে আত্মসাৎ করার অভিযোগে ২০০৯ সালে ২৫ জুন দুদক বরিশালের বানারীপাড়ায় পৃথক ২০টি মামলা করে। এ সব মামলায় পরে অভিযোগপত্র জমা দেয়া হয়। তা গ্রহণ করে গত ৩ অক্টোবর সৈয়দ শহিদুল হককে অব্যাহতি দেন বরিশালের বিভাগীয় স্পেশাল জজ আদালত। পরে অব্যাহতির আদেশের বিরুদ্ধে দুদক হাইকোর্টে আবেদন করেছিলো। সম্পাদনা : ভিক্টর কে. রোজারিও

  • সর্বশেষ
  • জনপ্রিয়