শিরোনাম
◈ রূপপুর পারমান‌বিক কেন্দ্র নি‌য়ে জনমনে ভীতি, ঘর বা‌ড়ি বানা‌নো‌তে ভয়, নিরাপত্তার নিশ্চয়তা কীভাবে? ◈ প্রথম বাংলাদেশি হিসেবে পাঁচ ‘আটহাজারি’ শিখর স্পর্শ করলেন ডা. বাবর আলী, মাউন্ট মাকালু জয়ে ইতিহাস ◈ বিশ্বকাপে ইরানের খেলা নিয়ে সুর নরম করলেন ডোনাল্ড ট্রাম্প ◈ যে কারণে ইতালিতে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য! ◈ ‌নিউজিল‌্যা‌ন্ডের বিরু‌দ্ধে আজ জিতলেই ‌টি-‌টো‌য়ে‌ন্টি সি‌রিজ বাংলা‌দে‌শের ◈ এক বি‌শেষ বলকে যমের মতো ভয় পায় বৈভব: ইয়ান বিশপ  ◈ সাত দিনের সফরে জাপান গেলেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান ◈ সিলেটে পৌঁছালেন প্রধানমন্ত্রী ◈ ইরান, ইরাক ও লেবানন ভ্রমণে নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা জারি করল আমিরাত ◈ এক দেশ বাদে আফ্রিকায় চীনের ‘শূন্য শুল্ক’: কার লাভ, কার ক্ষতি?

প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর, ২০১৯, ১২:০১ দুপুর
আপডেট : ১৬ সেপ্টেম্বর, ২০১৯, ১২:০১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাট চাষে আগ্রহ হারাচ্ছেন কৃষক

খালিদ আহমেদ : বাজার মুল্যের চেয়ে উৎপাদন খরচ বেশি, জাগ দেয়ার ব্যবস্থা না থাকা এবং স্বল্প সময়ে জমিতে বেশি ফসল ফলানোর প্রবণতার কারণে পাট চাষে আগ্রহ হারিয়ে ফেলছেন চাষিরা। যশোর, নাটোর, মাদারীপুরে পাটের ন্যায্যমূল্য না পেয়ে হতাশ তারা। তবে এবছর ভালো দাম পাওয়ায় খুশি দিনাজপুরের পাট চাষিরা।

দিনাজপুরে এবার ৩৮'শ হেক্টর জমিতে পাট চাষ হয়েছে, যা গতবারের চেয়ে কম। তবে এবার ভালো দাম পাওয়া যাচ্ছে। প্রতি মণ পাট বিক্রি হচ্ছে ১৮ থেকে ১৯শ টাকায়।

জেলা কৃষি বিভাগ বলছে, পাট চাষে কৃষককে আগ্রহী করে তুলতে আগামী বছর পাট চাষিদের প্রণোদনাসহ ভাল বীজ সরবরাহের পরিকল্পনা নেয়া হয়েছে।

অনুকূল আবহাওয়া ও কৃষকদের উদ্বুদ্ধকরণের মধ্য দিয়ে এবার মাদারীপুরে পাটের ব্যাপক ফলন হয়েছে।লক্ষ্যমাত্রার চেয়ে তিন হাজার হেক্টরের বেশি জমিতে পাট চাষ করা হয়েছে।  প্রতিমণ পাট বিক্রি হচ্ছে ১৭শ থেকে ২ হাজার টাকায়।

এদিকে, যশোরে পর্যাপ্ত বৃষ্টি না হওয়ায় পাট জাগ দিতে পারছেন না চাষিরা। কিছু এলাকায় নদী থাকলেও সেখানে নিয়ে গিয়ে পাট জাগ দেয়ায় উৎপাদন খরচ বেড়ে যাচ্ছে। চাষিরা বলছেন, পাটের দাম প্রতিমণ ২ হাজার টাকা হলে ক্ষতি কিছুটা হলেও পুষিয়ে নিতে পারবেন তারা।

উত্তরের জেলা নাটোরে পাটের ব্যাপক ফলন হলেও উৎপাদন খরচ অনুসারে দাম পাচ্ছেন না চাষিরা। সরকারি ক্রয় কেন্দ্রগুলো গত তিন অর্থবছরের টাকা এখনো পরিশোধ না করায় এবার ক্রয় কেন্দ্রের প্রতিনিধিরাও হাটে এসে পাট কিনতে পারছেন না।

কৃষি বিভাগের হিসাবে, নাটোরে এবার ১৮ হাজার হেক্টর জমিতে পাট চাষ হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়