শিরোনাম
◈ পেন্টাগনের হিসা‌বে ইরানের বিরুদ্ধে গত ৬ মাসের যু‌দ্ধে ১৮ মা‌র্কিন সেনা নিহত, ৭৫০ এর বে‌শি আহত   ◈ কলকাতার ‘মিনি ঢাকা’য় অগ্নিকাণ্ডের পরও অনিয়মের রমরমা: ‘শিখা ইন’ ট্র্যাজেডির পরও টনক নড়েনি ◈ রাষ্ট্রপতির শপথ আজ, যেসব সড়কে থাকছে যান চলাচলে বিধিনিষেধ ◈ অ‌স্ট্রেলিয়ায় শান্তর অধিনায়কত্বে মুগ্ধ র‌বিচন্দন অশ্বিন, প্রশংসা করলেন তান‌জিদ তামিমেরও  ◈ ফিফা সভাপ‌তি ইনফান্তিনোর বিরুদ্ধে সরব এক সহ-সভাপতি, সিওও-কে বরখাস্ত করে হাঙ্গেরির সমর্থনও হারালেন  ◈ গাবতলী থেকে পুরান ঢাকা হয়ে নারায়ণগঞ্জ রুটে আসছে মেট্রোরেল ◈ মামলা কমিয়ে খেলাপি ঋণ আদায়ে নতুন কৌশল কেন্দ্রীয় ব্যাংকের ◈ পে স্কেল বাস্তবায়ন নিয়ে নতুন তথ্য দিলেন অর্থ উপদেষ্টা ◈ দ্বিপক্ষীয় উন্নয়ন প্রকল্প নিয়ে অর্থমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের আলোচনা ◈ আগামী স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে অংশ নেবে বিএনপি: ভারপ্রাপ্ত মহাসচিব

প্রকাশিত : ১২ সেপ্টেম্বর, ২০১৯, ১২:১৩ দুপুর
আপডেট : ১২ সেপ্টেম্বর, ২০১৯, ১২:১৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বরিস জনসনের পার্লামেন্ট স্থগিতাদেশ বেআইনী, বললো স্কটল্যান্ডের আদালত

লিহান লিমা : ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের পার্লামেন্ট স্থগিত করার আদেশকে বেআইনী ঘোষণা করেছে স্কটল্যান্ডের সর্বোচ্চ বেসামরিক আদালত। আদালতে তিনজনের একটি বিচারক প্যানেল ব্রিটেনের বড় দুটি দলের প্রায় ৭৫ জন রাজনীতিবিদের সমন্বয়ে গঠিত একটি সংগঠনের মামলার পক্ষে রায় দেন। এরা জনসনের সিদ্ধান্তের বিরুদ্ধে চ্যালেঞ্জ করেছিলেন। -বিবিসি

আদালতের সিদ্ধান্তের পর এসএনপি এমপি জোয়ানা চেরি বলেন, ‘আমরা ঐতিহাসিক রায় অর্জন করেছি, আমাদের সমর্থক ও অসাধারণ আইনী টিমকে অনেক ধন্যবাদ।’ ছায়া ব্রেক্সিট মন্ত্রী কেইর স্ট্রেমার বলেন, ‘আমি এখন প্রধানমন্ত্রীকে পার্লামেন্ট নতুন করে চালু করার আহ্বান জানাবো। যাতে কিনা বিতর্কের মাধ্যমে পরবর্তী করণীয় নির্ধারণ করা যায়।’ এদিকে ব্রিটিশ সরকারের মুখপাত্র বলেছেন, ‘আমরা এই রায়ে হতাশ। এটি নিয়ে ব্রিটেনের সুপ্রিমকোর্টে আপিল করা হবে।’

এর আগে গত সপ্তাহে আদালত বলেছিল, বরিস জনসন আইন অমান্য করেন তিনি। নতুন এই রায়ে বরিসের সিদ্ধান্তকে বেআইনী ঘোষণা করা হলেও বর্তমান পার্লামেন্ট স্থগিতাদেশের কোনো পরিবর্তন আসবে না। কারণ, স্থগিতাদেশ বাতিল বিষয়ে আগামী মঙ্গলবার লন্ডনে সুপ্রিমকোর্টে পূর্ণ শুনানি হবে। তখনই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তের ওপর ভিত্তি করে পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে।

এর আগে ৩১ অক্টোবর ইউরোপিয় ইউনিয়ন থেকে বেরিয়ে যাওয়ার কৌশলগত সময়ের পূর্বে ৫ সপ্তাহ পার্লামেন্ট স্থগিত করার ঘোষণা দেন বরিস জনসন সরকার। তা অনুযায়ী ১০ সেপ্টেম্বর থেকে ১৪ অক্টোবর পর্যন্ত পার্লামেন্ট স্থগিত থাকবে। ব্রিটেনের ক্ষমতাসীন কনজারভেটিভ দলের কিছু এমপি এবং বিরোধী দলীয় এমপিরা এটিকে গণতন্ত্রবিরোধী বলে আখ্যা দেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়