শিরোনাম
◈ সৌদি থেকে নারী ফিরলেন অন্তঃসত্ত্বা হয়ে, অন্যজন মানসিক ভারসাম্যহীন ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের সি‌রি‌জের প্রথম টেস্ট ১৩ আগস্ট ◈ রাষ্ট্রপতিকে সংসদের প্রথম অধিবেশনে অভিসংশন করতে হবে, এরপর গণহত্যার দায়ে তাকে গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম ◈ পাসপোর্টের 'দালাল' নিয়ে নতুন সিদ্ধান্তে সমালোচনা কেন ◈ দেশের রিজার্ভে বড় সুখবর, ছাড়াল ৩৫ বিলিয়ন ডলার ◈ ঢাকা দক্ষিণ ও উত্তর সিটিতে বিএনপির সম্ভাব্য মেয়র প্রার্থী যারা ◈ কেন্দ্রীয় ব্যাংকের এবার পাঁচ কর্মকর্তা বদলি ◈ দেশে আবারও মৃদু ভূমিকম্প অনুভূত ◈ আলমারি ভর্তি রুপি মিলল সরকারি কর্মকর্তার বাড়িতে ◈ আহসান এইচ মনসুরকে সরানো নিয়ে যা বললেন অর্থমন্ত্রী

প্রকাশিত : ১১ সেপ্টেম্বর, ২০১৯, ১১:২২ দুপুর
আপডেট : ১১ সেপ্টেম্বর, ২০১৯, ১১:২২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বর্তমান ইসির অধীনে রংপুর-৩ উপ নির্বাচন সুষ্ঠু হবে না, বললেন আশরাফ আলী আকন

রফিক আহমেদ : তিনি বলেন, এই ইসির অধীনে জাতীয় নির্বাচন ও উপজেলা নির্বাচন কেমন হয়েছে জাতি তা দেখেছে। সরকার নির্বাচনের সকল স্তম্ভ ভেঙ্গে ফেলেছে। প্রশাসনকে দলীয়করণ করেছে। এসব কারণে আমরা রংপুর উপ নির্বাচনে অংশগ্রহণ করিনি। এ ছাড়া নির্বাচন কমিশন পুনর্গঠনের ব্যাপারে সরকারের কোনো আগ্রহ দেখা যাচ্ছে না। বুধবার দলের পুরানা পল্টন কার্যালয়ে দেয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ- আইএবি’র রাজনৈতিক উপদেষ্টা আশরাফ আলী আকন।

তিনি বলেন, বর্তমান সরকারের সময়ে ভোট ডাকাতির মহোৎসব চলছে । ভোটের আগের দিন রাতে ভোট সম্পন্ন করেছে। এই সরকার বিগত দিনে কোনো নির্বাচনে ওয়াদা রক্ষা করে নাই।

আইএবি’র রাজনৈতিক উপদেষ্টা বলেন, জাতীয় নির্বাচনে দেশের জনগণ আমাদেরকে ভোট দিলেও আমরা ভোট পাইনি। আমরা এই নাটকীয় নির্বাচন প্রত্যাখ্যান করেছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়