শিরোনাম
◈ পাকিস্তানকে হা‌রি‌য়ে ত্রিদেশীয় সি‌রি‌জের ফাইনালে বাংলাদেশ নারী দল ◈ বিমসটেক স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে দিল্লি যাচ্ছেন না সালাহউদ্দিন আহমদ, যাচ্ছেন জ্যেষ্ঠ সচিবের নেতৃত্বে প্রতিনিধি দল ◈ কুমিল্লার স্কুলছাত্রী তাজমীন ধর্ষণ-হত্যা: কক্সবাজার থেকে কথিত প্রেমিক রাজু আটক ◈ রিয়াদ বিমানবন্দরে হামলার জেরে ঢাকা-সৌদি ১০ ফ্লাইট বাতিল, বিপাকে হাজারো প্রবাসী বাংলাদেশি ◈ বয়স্ক ভাতা আনতে গিয়ে জানতে পারেন সরকারি খাতায় তিনি মৃত, ৯ বছর ধরে নিজেকে জীবিত প্রমাণের লড়াই কাশেমের ◈ সেঞ্চু‌রি না পে‌য়ে হতাশ শান্ত ও মুশফিক, আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে চালকের আসনে বাংলাদেশ ◈ বিএনপিতে অপকর্মে জড়ালে ছাড় নয়, চাঁদাবাজি-দখলদারির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: এমপিদের কড়া বার্তা প্রধানমন্ত্রীর ◈ জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, ট্রেনে পাওয়া ব্যাগ নিয়ে নওগাঁ গিয়েছিলেন এক ব্যক্তি ◈ নানা পাটেকরের কীভাবে মৃত্যু হয়েছিল? ময়নাতদন্তে যা জানা গেল ◈ রিয়াদ বিমানবন্দরে ফের হামলা, যাত্রী টার্মিনালে আগুন; ১৮ অক্টোবর পর্যন্ত ফ্লাইট স্থগিত

প্রকাশিত : ১০ সেপ্টেম্বর, ২০১৯, ০৬:৩৭ সকাল
আপডেট : ১০ সেপ্টেম্বর, ২০১৯, ০৬:৩৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘বড় নেতা হতে চাও? SP-কালেক্টরের কলার ধরো!’ স্কুলপড়ুয়াদের পরামর্শ ভারতীয় মন্ত্রীর

রাশিদ রিযাজ : দোর্দণ্ডপ্রতাপ আদিবাসী নেতা হলেও কখনও প্রাতিষ্ঠানিক কোনও শিক্ষা পাননি লাখমা। মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার সময় তিনি শপথবাক্যটাও পাঠ করতে পারেননি। স্কুলে ছাত্রদের সঙ্গে কথোপকথনের সময় এক ছাত্র লাখমাকে জিগগেস করে, কেউ কী ভাবে বড় নেতা হতে পারে? তার সাফ জবাব, বড় রাজনৈতিক নেতা হতে চাও? তাহলে পুলিশ সুপার ও কালেক্টরদের কলার চেপে ধরো। স্কুলের ছাত্রদের এমনই পরামর্শ দিলেন ভারতের ছত্তিশগড়ের শিল্পমন্ত্রী কাওয়াসি লাখমা। সোমবার শিক্ষক দিবসে সুকমার পবরস স্কুলে গিয়ে এই বিতর্কিত মন্তব্য করেন তিনি।

স্কুলে ছাত্রদের সঙ্গে কথোপকথনের সময় এক ছাত্র লাখমাকে জিগগেস করে, কেউ কী ভাবে বড় নেতা হতে পারে? তখন নিজের একটি ঘটনার স্মৃতিরোমন্থন করে তিনি বলেন, 'আমাকে একবার একজন জিগগেস করেছিল, কী ভাবে আপনি বড় নেতা হলেন? আপনি কী এমন করেছিলেন? আমি বলেছিলাম, কী ভাবে কালেক্টর ও পুলিশ সুপারদের কলার চেপে ধরতে হয়, সেটা আপনাকে জানতে হবে।' হাসতে হাসতে শিশুদের উদ্দেশে চোখ মেরে এ কথা বলেন মন্ত্রী।

সোমবার লাখমার এই মন্তব্যের ভিডিয়ো ভাইরাল হতেই সমালোচনার ঝড় ওঠে। তখন ড্যামেজ কন্ট্রোলের উদ্দেশে তিনি বলেন, 'আমি বোঝাতে চেয়েছিলাম, যাঁরা লড়াই করে কর্তৃপক্ষের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারেন, তাঁরাই বড় নেতা হন।'

মাও অধ্যুষিত সুকমার কোন্টা কেন্দ্র থেকে পাঁচবারের বিধায়ক লাখমা। তাঁর বিবৃতিকে কটাক্ষ করে বিজেপি মুখপাত্র শিবরতন রতন শর্মা বলেছেন, 'লাখমার মন্তব্যে কংগ্রেসের প্রকৃত সংস্কৃতি প্রকাশ পেয়েছে।' টাইমস অব ইন্ডিয়া

  • সর্বশেষ