শিরোনাম
◈ ‘নতুন বাংলাদেশ’ গড়তে চার ফ্রন্টে কঠিন পরীক্ষা সরকারের ◈ হেটমায়ারের ঝড়ে রেকর্ড, বড় জয় নিয়ে সুপার এইটে ক্যারিবীয়রা ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর মাঠ প্রশাসনে বড় রদবদল, একযোগে ১১২ নির্বাচন কর্মকর্তা বদলি ◈ ন‌ভেম্ব‌রে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ  ◈ আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ বিডিআর বিদ্রোহের ঘটনা পুনঃতদন্ত করতে নতুন করে কমিশন গঠন করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকার ৪ ধরনের শিক্ষার্থীকে ভাতা দেবে: কারা পাবেন, কীভাবে আবেদন করবেন? ◈ সকাল ৯টার মধ্যে অফিসে প্রবেশের নির্দেশ, বিনা অনুমতিতে বাইরে নয়: আইন মন্ত্রণালয় ◈ ১২ মার্চ সকাল ১১ টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন ◈ বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ পাচ্ছেন যাঁরা

প্রকাশিত : ০৫ সেপ্টেম্বর, ২০১৯, ০৮:২৮ সকাল
আপডেট : ০৫ সেপ্টেম্বর, ২০১৯, ০৮:২৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারত ১৯ লাখ মানুষকে বাংলাদেশে পুশইন করার পাঁয়তারা করছে, বললেন ডা. এম এ সামাদ

রফিক আহমেদ : বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী’র) সাধারণ সম্পাদক ও গণতান্ত্রিক বাম ঐক্যর সমন্বয়ক ডা. এম এ সামাদ বলেছেন, ভারত সরকার নাগরিকপঞ্জি থেকে বাদপড়া ১৯ লাখ বাংলাভাষাভাষী মানুষকে বাংলাদেশে পুশইন করার পাঁয়তারা করছে। আসামের রাজনীতিতে বিজেপি কংগ্রেসসহ সকলেই ‘বাঙালী খেদাও’ নামে প্রতিক্রিয়াশীল আন্দোলন করছে। যা আমাদের দেশের জন্য অশনি সংকেত। বৃহস্পতিবার তিনি এসব কথা বলেন।

বাম ঐক্যর সমন্বয়ক এ সিদ্ধান্তের বিরুদ্ধে লড়াই করার আহবান জানিয়ে ডা. এম এ সামাদ বলেন, নাগরিকপঞ্জি থেকে বাদ পড়া লোকেরা ‘ফরেনার্স ট্রাইব্যুনালে’ আপিল করতে পারবে। সেখানে ব্যর্থ হলে হাইকোর্টে, পরে সুপ্রীম কোর্টে যেতে পারবে। ট্রাইব্যুনালে আপিল করতে ৪০ হাজার রুপি খরচ হবে, গরীব মানুষদের পক্ষে এতো টাকা খরচ করে নাগরিকত্ব প্রমাণ করা সম্ভব নয়। আমরা মনে করছি এদেরকে বাংলাদেশি আখ্যা দিয়ে দেশে পুশইন করার।

তিনি বলেন, ইতিমধ্যেই আসামের মূখ্যমন্ত্রী বলেছেন- এই ১৯ লাখ বাংলাদেশি এবং বাংলাদেশের সরকারের সাথে এদের ফেরত নেয়ার ব্যাপারে আলোচনা করবেন। এতেই তাদের দুরভিসন্ধির প্রমাণ মিলে। তা বাস্তবায়নে লাখ লাখ অসহায় মানুষ উদ্বাস্তু হবে, রাস্তায় মারা যাবে, কারাগারে বন্দী হবে, সর্বোপরি এই অঞ্চলে সাম্প্রদায়িক উত্তেজনা আরও বাড়বে। আসামের নাগরিকপঞ্জির চূড়ান্ত সমাধানের পর তা আরও বাড়বে। সম্পাদনা : আহসান/ মুসবা

  • সর্বশেষ
  • জনপ্রিয়