শিরোনাম
◈ নারী-শিশুর অধিকার সুরক্ষায় গুরুত্বপূর্ণ রায় দিল হাইকোর্ট ◈ সব স্কুল ও কলেজের জন্য মাউশির জরুরি নির্দেশনা ◈ ভবিষ্যতের যুদ্ধ সফটওয়্যার ও এআইয়ের, প্রস্তুত হচ্ছে ইউরোপ ◈ আন্দোলনে অনেকেই পরীক্ষার্থী নন, সরকারকে বিব্রত করতে ঘোলা পানিতে মাছ শিকার করছে কিছু মহল: স্বরাষ্ট্রমন্ত্রী (ভিডিও) ◈ একজনকে বাঁচাতে গিয়ে নদীতে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু ◈ পানি নেমেছে, বেরিয়ে আসছে ক্ষয়ক্ষতির চিহ্ন: দুর্ভোগে চট্টগ্রাম, কক্সবাজার ও পার্বত্যাঞ্চল (ভিডিও) ◈ সবুজায়নে নতুন উদ্যোগ, পরিবেশ রক্ষায় দেশজুড়ে ১১ লাখ গাছ লাগাবে বাংলাদেশ সেনাবাহিনী ◈ টানা ১০ দিন বন্ধ থাকার পর খুলেছে বান্দরবানের পর্যটনকেন্দ্রগুলো, দেবতাখুমের বিষয়ে বিশেষ নির্দেশনা ◈ যুক্তরাষ্ট্রে অভিবাসন আরও কঠিন: নিম্ন আয়ের অভিবাসন ঠেকাতে গ্রিন কার্ডে ১ লাখ ডলারের বন্ডের পরিকল্পনা ট্রাম্পের ◈ চলছে হরতাল, ঢাকা-চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের যানচলাচল বন্ধ

প্রকাশিত : ২৭ আগস্ট, ২০১৯, ০৪:২৭ সকাল
আপডেট : ২৭ আগস্ট, ২০১৯, ০৪:২৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পটুয়াখালীতে ডাক্তারের অবহেলায় স্কুল শিক্ষার্থীর মৃত্যুর অভিযোগ, হাসপাতাল ভাঙচুর

নিউজ ডেস্ক : পটুয়াখালীতে চিকিৎসা না পেয়ে অভি (১৮) নামের এক শিক্ষার্থীর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে।

সোমবার (২৬ আগস্ট) পটুয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে রাত ৮টায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় হাসপাতালে ভাঙচুর চালিয়েছে নিহতের স্বজন ও সহপাঠীরা। বর্তমানে হাসপাতাল কম্পাউন্ডে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

হাসপাতালের জরুরি বিভাগ সূত্রে জানা গেছে, অসুস্থ অবস্থায় রাত ৭টা ৪৫ মিনিটে অভিকে (১৮) হাসপাতালে নিয়ে আসে স্বজনরা। মা মমতাজ বেগম অভিযোগ করেন, আমার ছেলে সঠিক চিকিৎসা না পেয়ে মারা গেছে।

জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. তারিকুল ইসলাম বলেন, ‘আমার আগে ডা. আনোয়ার উল্লাহ রোগীকে দেখেন। রেজিস্ট্রার খাতায়, ‘অজানা’ পয়জনিং লেখা ছিল। স্বজনরা বলতে পারেনি রোগী কী বিষ পান করেছে। তারা সঠিক বিষের নাম না বলায় ওই চিকিৎসক ‘অজানা’ পয়জনিং লেখেন।’

তিনি আরও বলেন, ‘রোগীকে আশংঙ্কাজনক অবস্থায় নিয়ে আসলে ডা. আনোয়ার উল্লাহ দ্রুত চিকিৎসা সেবা দিয়ে ওয়ার্ডে প্ররণ করেন। আমি যখন আসি তখন সংশ্লিষ্ট ওয়ার্ডের সেবিকা জানায় ওয়ার্ডে একজন রোগী মারা গেছে। আমি রোগীকে দেখে মৃত্যু নিশ্চিত করি।’

এ বিষয়ে পটুয়াখালী অতিরিক্ত পুলিশ সুপার মাহ্ফুজ রহমান জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। অভির মৃত্যুতে কোনো ধরনের অবহেলা ছিল কিনা, তদন্ত সাপেক্ষ বিষয়। তদন্ত করে অবশ্যই মৃত্যুর সঠিক কারণ বের করা হবে। কারও অবহেলা থাকলে তদন্তপূর্বক কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন।

নিহত অভি পটুয়াখালী সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় ১০ম শ্রেণির শিক্ষার্থী। তার বাবার নাম আনোয়ার হোসেন খান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়