শিরোনাম
◈ বিডিআর হত্যার ৪ প্রত্যক্ষদর্শীর চোখ বেঁধে গুলি, পেট চিরে সিমেন্টের বস্তা বেঁধে নদীতে ফেলার সাক্ষ্য ট্রাইব্যুনালে ◈ কম্পিউটারের ঝুপড়ি ঘরেই কোটি গ্রাহকের তথ্য! এনআইডি থেকে কললিস্ট সবই পাওয়া যায় সালামের কাছে (ভিডিও) ◈ মাহদী আমিন-দীনেশ ত্রিবেদীর বৈঠক, শিক্ষা-প্রযুক্তিতে সহযোগিতা নিয়ে আলোচনা ◈ সংসদের প্রতি মিনিটে ব্যয় ৩ লাখ ৫৬ হাজার, ৬০ দিনে ৭০৩ কোটি ◈ ভুয়া গ্রামীন লোনের ভয়ংকর ফাঁদ, প্রতারণায় অভিযুক্ত মাহিনের বিলাসী জীবন!(ভিডিও) ◈ দেশের সন্তানদের ভালো অর্জনের স্বীকৃতি দেবে সরকার : প্রধানমন্ত্রী ◈ পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল, পদোন্নতি পেলেন ৩ ডিআইজি ◈ পারদ নিষিদ্ধের এক যুগ পরও অ্যামাজন-টেমুতে বিক্রি হচ্ছে বিষাক্ত ত্বক ফর্সাকারী ক্রিম ◈ ‌লিগ কাপ থে‌কে বিদায় নি‌য়ে ৫০ বছর আগের দুঃসহ স্মৃতি ফিরিয়ে আনলো ম‌্যান‌চেস্টার ইউনাইটেড ◈ তিন বছর পর আইপিএলের নিলাম ফিরছে ভারতে, ডিসেম্বরে হবে ক্রিকেটারদের কেনাবেচার প্রতিযোগিতা

প্রকাশিত : ২৪ আগস্ট, ২০১৯, ০৮:৩২ সকাল
আপডেট : ২৪ আগস্ট, ২০১৯, ০৮:৩২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অভিযান আছে, তবুও থামছে না দূষণ

ডেস্ক রিপোর্ট : পরিবেশ অধিদফতর চট্টগ্রাম মহানগরে গত বছরের জুন মাস থেকে চলতি বছরের জুলাই পর্যন্ত সার্বিকভাবে পরিবেশ দূষণের অভিযোগে ১২৫টি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করে। অভিযান গুলোতে ৬৫টি শিল্পপ্রতিষ্ঠানের ওপর ৮৮ লাখ ৭৭ হাজার ৪১৯ টাকা ক্ষতিপূরণ ধার্য করে। তাছাড়া বকেয়া ও মাসিক ক্ষতিপূরণসহ মোট আদায় করা হয় ৮৩ লাখ ৫৯ হাজার ২৫৯ টাকা। পক্ষান্তরে, গত অর্থবছরে পরিবেশ দূষণসংক্রান্ত ৬৯টি অভিযোগ আসে পরিবেশ অধিদফতর চট্টগ্রাম নগর কার্যালয়ে। এর মধ্যে তদন্ত করে ৫৮টি অভিযোগ সুরাহা করা হয়। অভিযোগ আছে, নিয়মিত অভিযান পরিচালনা করা হলেও থামছে না দূষণ। ব্যবহার হচ্ছে নিষিদ্ধ পলিথিন, যত্রতত্র ফেলা হচ্ছে বর্জ্য, শিল্পপ্রতিষ্ঠান, গৃহস্থালি বর্জ্য এবং কারখানার তরল বর্জ্য দূষণ করছে খাল ও পুকুর। ফলে নষ্ট হচ্ছে স্বাস্থ্যসম্মত পরিবেশ।

পরিবেশ অধিদফতর চট্টগ্রাম মহানগরের পরিচালক মোহাম্মদ আজাদুর রহমান মল্লিক বলেন, ‘পরিবেশ সুরক্ষায় নিয়মিত অভিযান, জরিমানা আদায়, মামলা এবং অভিযোগ নিষ্পত্তি করা হচ্ছে। তবে এ কথা সত্য যে, এত কিছুর পরও নানাভাবে পরিবেশ দূষণ করা হচ্ছে। এ ব্যাপারে আমাদের সবাইকেই সচেতন এবং সজাগ থাকতে হবে।’

প্রসঙ্গত, ২০০৯-২০১০ অর্থবছরে সরকারের নিজস্ব সম্পদ থেকে জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড গঠন করা হয়। এ ট্রাস্টের তহবিলে সরকার ২ হাজার ৯০০ কোটি টাকা বরাদ্দ দেয়। যা পরিবেশ সুরক্ষার কার্যক্রম ত্বরান্বিত করার ক্ষেত্রে একটি যুগান্তকারী পদক্ষেপ বলে মনে করছেন সবাই। তাছাড়া প্রধানমন্ত্রীর দশটি অগ্রাধিকার প্রকল্পের মধ্যে পরিবেশ সুরক্ষার বিষয়টি অন্যতম।

  • সর্বশেষ