শিরোনাম
◈ ২৭ মার্চ গুয়াতেমালার বিপক্ষে শেষ প্রস্তু‌তি ম‌্যাচ খেল‌বে আর্জেন্টিনা ◈ আজ সৌদিসহ বিশ্বের বিভিন্ন দেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর ◈ শুধু ট্রাম্পই বিশ্বশান্তি প্রতিষ্ঠা করতে পারেন: জাপানের প্রধানমন্ত্রী ◈ ট্রাম্পের অনুরোধে ইরানের সাউথ পার্সে আর হামলা নয়: নেতানিয়াহু ◈ কাতারের এলএনজি স্থাপনায় ক্ষতি: বিদ্যুৎ সংকটে পড়তে পারে বাংলাদেশসহ তিন দেশ ◈ শুক্রবার প্রধানমন্ত্রীর জাতির উদ্দেশে ভাষণের খবর সঠিক নয়: প্রেস উইং ◈ মধ্যপ্রাচ্য সংকট নিরসনে আইএমও’র বিশেষ অধিবেশনে বাংলাদেশ ◈ ইসরায়েলের শোধনাগারে আগুন, ইরানের হামলায় জ্বালানি স্থাপনায় নতুন শঙ্কা ◈ হামলা-পাল্টা হামলায় কাঁপছে জ্বালানি বাজার, তেলের দাম ১১৫ ডলার ছাড়াল ◈ ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কাতারের এলএনজি উৎপাদনের ১৭% ধ্বংস, পুনরুদ্ধারে লাগবে ৫ বছর

প্রকাশিত : ২২ আগস্ট, ২০১৯, ১১:৫১ দুপুর
আপডেট : ২২ আগস্ট, ২০১৯, ১১:৫১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আচমকা দোকানে ঢুকে সবাইকে চা বানিয়ে খাওয়ালেন মুখ্যমন্ত্রী মমতা

তৌহিদ এলাহী দীপ্ত : চারিদিকে গিজগিজ করছে মানুষ। এরই মধ্যে চায়ের দোকানে ঢুকে গেলেন তিনি। দোকানদারের কাছ থেকে চামচ নিয়ে ফুটন্ত চা নাড়তে লাগলেন। বুধবার ভারতের পশ্চিমবঙ্গের দিঘায় এভাবেই সাধারণ মানুষের ভিড়ে দেখা মিললো রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। আনন্দবাজার পত্রিকা

জনসংযোগের অংশ হিসেবে এখন দিঘায় অবস্থান করছেন মমতা। বুধবার সকালে তিনি দত্তপুরের বাসিন্দাদের সঙ্গে দেখা করতে যান। সেখানে বাড়ি বাড়ি গিয়ে সবার অভাব-অভিযোগ শোনেন। ততক্ষণে তাকে ঘিরে তৈরি হয়েছে মানুষের জটলা। আর সেই জটলা নিয়েই মুখ্যমন্ত্রী এগোতে শুরু করেন, থামেন গিয়ে একটি চায়ের দোকানের সামনে। এরপর দোকানিকে বলেন সবাইকে চা দিতে। এরই ফাঁকে একটি শিশুকে কোলে তুলে নিয়ে তার হাতে তুলে দেন একটি কেক।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ততক্ষণেও চা তৈরি না হওয়ায় ভিড় ঠেলে দোকানের ভেতরেই ঢুকে যান মুখ্যমন্ত্রী। আর দোকানদারের হাত থেকে চামচ নিয়ে নিজেই চা নাড়তে শুরু করেন। এ পর্যায়ে চায়ে দুধ কম কেন তা জানতে চান দোকানির কাছে। এরপর পাশে রাখা বড় মগ চা ছেঁকে ঢালতে শুরু করেন তিনি।

ছাঁকনিতে জমে থাকা চা পাতা ফেলে দেওয়ায় অবশ্য দোকানিকে ধমকও দেন মমতা, বলেন, 'ফেললে কেন? ওই পাতা দিয়েই তো আর একবার হয়ে যেত?'

এদিকে মুখ্যমন্ত্রীকে চা বানাতে দেখে অবাক হন অনেকে। তবে মমতা সাফ জানিয়ে দেন, তিনিও বড় হয়েছেন আর পাঁচজনের মতো করেই। তিনিও ছোটবেলায়ে হাত লাগাতেন বাড়ির কাজে। তাই ঘরকন্না ভালোই পারেন তিনি!

টিইডি/এসবি

  • সর্বশেষ
  • জনপ্রিয়