শিরোনাম
◈ বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন বিস্ফোরক তৈরির উপাদান জব্দ করল ইন্দোনেশিয়ার নৌবাহিনী ◈ ভারতের পেট্রাপোলে পলাতক আ.লীগ নেতাদের বৈঠক, বেনাপোল সীমান্তে নিরাপত্তা জোরদার ◈ খুন, চাঁদাবাজি ও সশস্ত্র সন্ত্রাসে আতঙ্কিত খুলনা, সন্ধ্যার পর ক্রেতাশূন্য নিউমার্কেট ◈ ফতুল্লায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে পুলিশ সদস্য নিহত, দৌড়ে প্রাণে বাঁচলেন এএসআই ◈ ১৮ দিনে পোশাক খাতে ৪২৮ মিলিয়ন ডলারের উৎপাদন ক্ষতি, অন্য দেশে সরেছে ২৫৪ মিলিয়ন ডলারের অর্ডার ◈ জাতীয় ঐক্য গড়তে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী, সোমবার শুরু এনসিপিকে দিয়ে ◈ যে দেশে বাংলাদেশের চেয়ে বেশি মজুরি দেওয়া হয়, সমান সুবিধা থাকলে আমাদেরও বেশি মজুরি দিতে সমস্যা নেই: বিজিএমইএ সভাপতি ◈ সামাজিক মাধ্যমে পদত্যাগের গুঞ্জন নিয়ে মুখ খুললেন এমপি ফজলুর রহমান ◈ ১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নীতিমালা তৈরির নির্দেশ হাইকোর্টের ◈ শ্রমিক অসন্তোষে পোশাকশিল্পে বড় ধাক্কা, ১৮ দিনে ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার

প্রকাশিত : ১৯ আগস্ট, ২০১৯, ০৯:৩৯ সকাল
আপডেট : ১৯ আগস্ট, ২০১৯, ০৯:৩৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হাসপাতালে কোরআন-সাহিত্য পড়ে দিন কাটে এটিএম শামসুজ্জামানের

মুসবা তিন্নি : ঈদুল ফিতরের মতো এবারের ঈদুল আজহাও হাসপাতালেই কেটেছে এটিএম শামসুজ্জামানের। এই অভিনেতা গত ২৬ এপ্রিল থেকে হাসপাতালে আছেন। প্রথমে কয়েক সপ্তাহ রাজধানীর গেন্ডারিয়ার আজগর আলী হাসপাতালে থাকার পর বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে আছেন নন্দিত এই অভিনেতা। জাগো নিউজ

সোমবার দুপুরে জাগো নিউজকে এটিএম শামসুজ্জামানের বর্তমান অবস্থা জানিয়েছেন তারই মেজো মেয়ে কোয়েল। সারাক্ষণ অভিনয় নিয়ে মেতে থাকা চঞ্চল মনের এই মানুষটি হাসপাতালে কীভাবে দিনের পর দিন পার করে চলেছেন জানা গেলো সেই বিষয়ে।

কোয়েল বললেন, ‘বাবা এখন অনেক ভালো আছেন। ঈদুল আযহার ঈদে আগে একটা অপারেশন হয়েছিলো সেটা সফল হয়েছে। ঈদের আগের দিন আইসিইউ থেকে উনাকে কেবিনে দেওয়া হয়েছে। এখন সেখানেই আছেন। অনেকেই জানেন, এটি এম শামসুজ্জামানের প্রচুর বই পড়ার অভ্যেস। তার বাসায় রুম ভর্তি বই আর বই। তার সঙ্গে দেখা করতে গেলে এই ঘরে বসেই আড্ডা দিতেন তিনি। এই ঘরে পড়তেন ও স্ক্রিপ্ট লিখতেন।

এখন হাসপাতালে কীভাবে সময় কাটে তার? কোয়েল বললেন, ‘হাসপাতালেও অনেক বই পড়েন বাবা। যখন যে বই পড়তে চান, আম্মা বাসা থেকে এনে দেন। বাবাকে যারা দেখতে আসছেন অনেকেই বই নিয়ে আসেন। সেগুলোও পড়ছেন বাবা।
সম্প্রতি বুলবুল আহমেদ চাচার স্ত্রী ডেইজি আহমেদ চাচি অনেকগুলো বই উপহার দিয়েছেন। রামেন্দু মজুমদার ও ফেরদৌসী মজুমদার এসেছিলেন। তারাও বই উপহার দিয়েছেন বাবাকে।’

এখন কী ধরণের বই পড়ছেন? কোয়েল জানালেন, কোরআন-হাদিসের বই, রবীন্দ্রনাথ, নজরুল বিভিন্ন ধরণের সাহিত্যের বই পড়েন তিনি। বিক্রম শেঠের বই পড়েন। বিশেষ করে বিক্রম শেঠ এর ‘সৎপাত্র’বাবার অনেক পছন্দের। আমিও মাঝে মধ্যে বই নিয়ে যাই বাবার জন্য। সবাই বাবার জন্য দোয়া করবেন, উনি যেনো সুস্থ থাকেন ভালো থাকেন।’

১৩ মে আনুষ্ঠানিকভাবে এটিএম শামসুজ্জামানের চিকিৎসার সব ধরনের দায়িত্ব নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই অভিনেতার চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ১০ লাখ টাকার চেক হাসপাতালের তহবিলে জমা দেওয়া হয়েছে। নিয়মিত এটিএম শামসুজ্জামানের খোঁজ খবরও রাখেন প্রধানমন্ত্রী। সম্পাদনা : রাশিদ/মারুফ

  • সর্বশেষ