শিরোনাম
◈ জিগাতলায় ২০০ কোটি টাকা ব্যয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য ১৮৪ ফ্ল্যাট নির্মাণের উদ্যোগ ◈ গাছতলায় ফেলে যাওয়ার ঘটনায় প্রশাসনের হস্তক্ষেপ, ৯৫ বছরের বাবাকে বাড়িতে নিলেন বড় ছেলে ◈ কিশোরগঞ্জে জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত ◈ ১২ দেশে কর্মী পাঠাতে মন্ত্রণালয়ের পূর্বানুমোদন বাধ্যতামূলক, ছাড়পত্রে সরকারের কঠোর নির্দেশনা ◈ ৭ নভেম্বরের শোভাযাত্রায় নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান, পায়ে হেঁটে মানিকমিয়া এভিনিউ পর্যন্ত যাবেন ◈ জানুয়া‌রি‌তে বাংলাদেশ-ভারত সিরিজ? ◈ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক ও সংবাদমাধ্যমের মালিক গ্রেপ্তারে লাগবে আদালতের অনুমতি ◈ ভারত থেকে সার্ভারে প্রবেশের অভিযোগ, ডিজিপের বিরুদ্ধে বাংলাদেশ ব্যাংকের ব্যবস্থা ◈ ট্রাম্প-নেতানিয়াহুর ক্ষমতায় ধাক্কা, বিশ্বরাজনীতিতে কী প্রভাব পড়বে? ◈ একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

প্রকাশিত : ১৪ আগস্ট, ২০১৯, ০৫:৪৫ সকাল
আপডেট : ১৪ আগস্ট, ২০১৯, ০৫:৪৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সংহতি জানাতে আজাদ কাশ্মীর যাচ্ছেন ইমরান খান

ডেস্ক রিপোর্ট  : কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করা নিয়ে সারা বিশ্বে কেউ প্রতিবাদ না জানালেও পাকিস্তান নিজের অবস্থানে অটল। এ বিষয়ে রেডিও পাকিস্তান জানিয়েছে, কাশ্মীরীদের প্রতি সংহতি জানাতে সরকার সিদ্ধান্ত নিয়েছে। প্রধানমন্ত্রী ইমরান খান এবার স্বাধীনতা দিবস উদযাপন করবেন অধিকৃত কাশ্মীরের রাজধানী মুজফফরাবাদে। তিনি সেখানে যাবেন ১৪ আগস্ট।

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি ও বিরোধী পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলাবল ভুট্টো রবিবার রাতেই মুজফফরাবাদে পৌঁছে গিয়েছেন। সোমবার তারা সেখানে ঈদ উল আযহা পালন করেন। কাশ্মীরীদের প্রতি সংহতি জানানোর জন্যই তারা সেখানে ঈদ পালন করার সিদ্ধান্ত নিয়েছিলেন।

পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠকে অধিকৃত কাশ্মীরে স্বাধীনতা দিবস পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। এক বিবৃতিতে বলা হয়, পাকিস্তান কাশ্মীরীদের আত্মনিয়ন্ত্রণের দাবিতে ন্যায়সঙ্গত সংগ্রামকে সমর্থন জানাচ্ছে। একইসঙ্গে ওই কমিটিতে সিদ্ধান্ত হয়, ১৫ আগস্ট ভারতের স্বাধীনতা দিবসে কালো দিবস পালন করবে পাকিস্তান। ওইভাবে ভারত অধিকৃত কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘন ও কার্ফু জারির বিরুদ্ধে প্রতিবাদ জানানো হবে।

এবার পাকিস্তানের স্বাধীনতা দিবস উপলক্ষে সেদেশের সরকার বিশেষ লোগো প্রকাশ করেছে। তার থিম হল কাশ্মীর বনেগা পাকিস্তান। তাতে কাশ্মীর কথাটি লেখা আছে লাল রং এ।

জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করা নিয়ে প্রথম থেকেই প্রতিবাদ জানিয়ে আসছে পাকিস্তান। সেদেশের সরকার ঘোষণা করেছে, আন্তর্জাতিক মঞ্চে কাশ্মীর প্রসঙ্গ তোলা হবে। যদিও জাতিসংঘে কাশ্মীর বিতর্ক তুলতে গিয়ে বিশেষ সুবিধা করতে পারেনি পাকিস্তান। তাদের বরাবরের মিত্র চীনও কাশ্মীর নিয়ে তেমন কিছু বলেনি।

সূত্র : দ্য ওয়াল ব্যুরো

  • সর্বশেষ