শিরোনাম
◈ ভিনিসিয়ুসের গোলে শুরুতেই এগিয়ে গেল ব্রাজিল, খেলাটি সরাসরি দেখুন ◈ এবার মাজারের অর্থ নিয়ে ডিসি সারওয়ারের কল রেকর্ড ভাইরাল ◈ তারেক রহমানের মালয়েশিয়া সফরের ফল মিলবে আগামী মাসেই:: শ্রমমন্ত্রী ◈ উপদেষ্টা জাহেদ ইস্যুতে ভারতের ব্যাখ্যা ‘সন্তোষজনক নয়’ : ঢাকা ◈ টেস্ট খেল‌তে জিম্বাবুয়ে গে‌লো বাংলা‌দেশ ক্রিকেট দল  ◈ কুরআনের আয়াত নিয়ে ‘ঠাট্টা-বিদ্রুপসহ ভুল ব্যাখ্যার অভিযোগ: সংসদে মুখোমুখি সরকারি ও বিরোধীদল ◈ ‘শুল্কমুক্ত সুবিধা মিলেছে, তবু চীনের বাজারে কেন পিছিয়ে বাংলাদেশের রপ্তানি?’ ◈ সতর্কসীমায় তিস্তা-ধরলা-দুধকুমারের পানি, বন্যা ঝুঁকিতে কয়েক জেলা ◈ মাজারে দানের টাকা আসলে যায় কোথায়? ◈ জর্ডানের বিরু‌দ্ধে শুরুর একাদশে পরিবর্তন আসছে আর্জেন্টিনার, ইঙ্গিত ‌কোচ স্কালোনির

প্রকাশিত : ১৩ আগস্ট, ২০১৯, ০৭:৪০ সকাল
আপডেট : ১৩ আগস্ট, ২০১৯, ০৭:৪০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পারিবারিক নির্যাতনের শিকার শ্বেতা, অভিযোগে গ্রেপ্তার স্বামী

মুসফিরাহ হাবীব : এই প্রথম নয়। এর আগেও পারিবারিকভাবে নির্যাতনের শিকার হয়ে ২০০৭ সালে প্রথম স্বামী রাজা চৌধুরিকে ডিভোর্স দিয়েছিলেন ভারতের হিন্দি টেলিভিশন তারকা শ্বেতা তিওয়ারি। এবার দ্বিতীয় স্বামী অভিনব কোহালির বিরুদ্ধেও একই অভিযোগ করেছেন অভিনেত্রী।

অভিনব কোহলির বিরুদ্ধে  মারধর করার অভিযোগ এনেছেন শ্বেতা। মুম্বইয়ের সামতা নগর থানায় রোববার বিকালে গিয়ে তিনি অভিযোগ দায়ের করেন। পুলিশ অভিনবকে গ্রেপ্তার করেছে। শ্বেতা পুলিশকে জানিয়েছেন, তার স্বামী তাকে প্রায়ই মদ খেয়ে মারধর করে। তার মেয়ে পলককে অশ্লীল ছবি দেখায়। শ্বেতার প্রথম পক্ষের মেয়ে পলক।

গত ২০১৩ সালে অভিনবকে বিয়ে করেন শ্বেতা। তার আগে প্রথম পক্ষের স্বামী রাজা চৌধুরীর সঙ্গে বিবাহিত জীবনে পলকের জন্ম হয়। দ্বিতীয় পক্ষে অভিনবের সঙ্গে একটি ছেলে রয়েছে শ্বেতার। ২০১৭ সালে অভিনবের বিরুদ্ধে মারধর করার অভিযোগ উঠলেও পরে তা মিটমাট হয়ে গিয়েছিল।

সোমবার থানায় অভিযোগ জানানোর সময় শ্বেতার সঙ্গে তার মা ও মেয়ে পলক ছিলো। পুলিশ অভিনবকে থানায় ডেকে পাঠায়। চার ঘণ্টা বসিয়ে রাখার পর তাকে গ্রেপ্তার করা হয়।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়