শিরোনাম
◈ মন্ত্রিসভায় রদবদলের প্রজ্ঞাপন জারি: কে কোন মন্ত্রণালয়ে ◈ শনিবার টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় ◈ শ‌নিবার শুরু দ্বিতীয় টেস্ট, জিত‌লে ইতিহাস গড়বে  বাংলাদেশ, অস্ট্রেলিয়ার লক্ষ্য হোয়াইটওয়াশ এড়ানো ◈ শনিবার সকালে জাতীয় স্মৃতিসৌধে যাবেন রাষ্ট্রপতি ◈ তিন মন্ত্রণালয়ের দায়িত্ব সামলে এবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ◈ গঙ্গা চুক্তিসহ নদী ইস্যুতে বাংলাদেশ-ভারত আলোচনা চলছে: রণধীর জয়সওয়াল ◈ মালয়েশিয়ায় কর্মী নিয়োগে ২৫ বাংলাদেশি এজেন্সির তালিকা প্রকাশ ◈ রাষ্ট্রপতি কার্যালয়সহ ৩ সচিব পদে রদবদল ◈ বিশ্বকাপ ফাইনালে মারামারি: ১০ ম্যাচ নিষিদ্ধ পারেদেস, আর ৭ ম্যাচ মোলিনা ◈ নতুন পাঁচজনকে নিয়ে মন্ত্রিসভায় রদবদল, কে কোন দায়িত্ব পাচ্ছেন?

প্রকাশিত : ১০ আগস্ট, ২০১৯, ০৯:২৪ সকাল
আপডেট : ১০ আগস্ট, ২০১৯, ০৯:২৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কোটি টাকার সরকারি জাল ষ্ট্যাম্পসহ গ্রেপ্তার ২

মাসুদ আলম : সরকারি রেভিনিউ ষ্ট্যাম্প জাল করে বেচাকেনা চক্রে ২ সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ডিবির সিরিয়াস ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ। গ্রেপ্তারকৃতরা হলো- রাসেল আহম্মেদ ওরফে শান্ত ও নাঈম ইসলাম। শুক্রবার বিকেলে রাজধানীর পল্টন থানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

শনিবার ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত কমিশনার (ডিবি) আব্দুল বাতেন এসব তথ্য জানান।

তিনি বলেন, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ১০ টাকা মূল্যের ১ কোটি ২ লাখ টাকার জাল রেভিনিউ ষ্ট্যাম্প, বিভিন্ন মূল্যের স্ট্যাম্প, প্লেট ও অন্যান্য যন্ত্রপাতি এবং হিজবুত তাহরীর পোস্টার, লিফলেট ও বিভিন্ন বই উদ্ধার করা হয়। তাদের জিজ্ঞাসাবাদে জানায় তারা অবৈধভাবে সরকারি রেভিনিউ ষ্ট্যাম্প তৈরি করে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ক্রয় বিক্রয় করতো। ওই প্রেসেই হিজবুত তাহরীর পোস্টার, লিফলেট ও বিভিন্ন বই ছাপা হয় । তাদের বিরুদ্ধে পল্টন থানায় একটি মামলা করা হয়েছে। সম্পাদনা: সুতীর্থ

  • সর্বশেষ
  • জনপ্রিয়