শিরোনাম
◈ ঢাবির জগন্নাথ হলের পাশে পরপর দুই ককটেল বিস্ফোরণ ◈ গুজব ছড়ানো পেজ ও অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধের নির্দেশ ◈ অর্থনীতির ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত, বাংলাদেশের ঋণমান নিয়ে মুডিসের সুখবর ◈ আমরা সঠিক সিদ্ধান্ত নিয়েছিলাম: ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়া প্রসঙ্গে আসিফ নজরুল ◈ ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বিএনপির মনোনয়ন ফরম নিলেন ৩ জন ◈ দুই দিনে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়েছে ২৭ কোটি ঘনফুট ◈ ইউএইতে ৪ হাজার ৮০০ বাংলাদেশির ভিসা বাতিল, ২২ সেপ্টেম্বরের মধ্যে সমাধান চান প্রবাসীরা ◈ মক্কায় হামলার সতর্কতা জারি করে প্রত্যাহার করল সৌদি আরব ◈ ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা! ◈ শিক্ষার্থীর ফোন হাতুড়ি দিয়ে ভেঙে শিক্ষক বললেন, ‘নেক্সটে ফোন আনতে চিন্তা কইরো’

প্রকাশিত : ০৫ আগস্ট, ২০১৯, ০৪:১৩ সকাল
আপডেট : ০৫ আগস্ট, ২০১৯, ০৪:১৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সুয়ারেজের শেষ মুহূর্তের গোলে আর্সেনালকে হারিয়ে জুয়ান গাম্পের চ্যাম্পিয়ন বার্সা

স্পোর্টস ডেস্ক : লিওনেল মেসিকে ছাড়াই আর্সেনালের বিরুদ্ধে জুয়ান গাম্পের ট্রফি খেলতে নেমেছিলো বার্সাসেলোনা। লুইস সুয়ারেজের শেষ মুহুর্তের গোলে ২-১ শিরোপা জিতে নেয় বার্সা।

পিয়েরে-এমেরিক আউবামেয়াংয়ের নৈপুণ্যে ম্যাচের ৩৬তম মিনিটে এগিয়ে যায় আর্সেনাল। সতীর্থের বাড়ানো বল ধরে একজন ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে ডি-বক্সে ঢুকে জোরালো শটে গোলটি করেন গ্যাবনের এই ফরোয়ার্ড।

৬৯তম মিনিটে ইংলিশ মিডফিল্ডার এইন্সলি মেইটল্যান্ড-নাইলসের আত্মঘাতী গোলে সমতায় ফেরে বার্সেলোনা।

নির্ধারিত সময়ের শেষ মিনিটে সের্হি রবের্তোর উঁচু করে বাড়ানো বল দারুণ ভলিতে জয়সূচক গোলটি করেন উসমান দেম্বেলের বদলি নামা সুয়ারেস।
প্রস্তুতিমূলক ম্যাচ গাম্পের ট্রফির গত সংস্করণে আর্জেন্টিনার ক্লাব বোকা জুনিয়র্সকে হারিয়ে শিরোপা জিতেছিলো বার্সেলোনা।

বার্সেলোনার প্রতিষ্ঠাতা সদস্য, সাবেক খেলোয়াড় ও সভাপতি জুয়ান গাম্পেরের নামানুসারে মৌসুমের শুরুতে এই ম্যাচের আয়োজন করে বার্সেলোনা। এবার এই ট্রফির ৫৪তম সংস্করণ হলো।

  • সর্বশেষ