শিরোনাম
◈ কক্সবাজারে ঝুম বৃষ্টির মধ্যেই পাতলী খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর ◈ ‌ক্রমেই বাড়ছে সরকারের ঋণের বোঝা, ৩ বছ‌র পর ঋণ দাঁড়াবে প্রায় ৩৪ লাখ কো‌টি টাকায় ◈ জঘন্য আজেবাজে কাজে আমার গান ব্যবহার করবেন না: ট্রাম্পের প্রশাসনকে মার্কিন পপ তারকা ◈ ‘পরিচয় দেওয়ার পরও মারছিল’, ডিবি পরিচয়ে তুলে নেওয়ার চেষ্টা, মারধরের অভিযোগে কান্নায় ভেঙে পড়লেন ক্রিকেটার নাঈম ◈ বাংলাদেশে শিশুদের ভিটামিন-এ ক্যাম্পেইন বন্ধ কেন? ◈ বিশ্বকা‌প, প‌্যারাগু‌য়ে‌কে উড়ি‌য়ে দি‌য়ে যুক্তরাস্ট্র ম‌্যাচ জিত‌লো ৪-১ গো‌লে   ◈ বিশ্বকা‌পে আজ শেষ রা‌তে ব্রা‌জিল লড়‌বে মরক্কোর বিরু‌দ্ধে ◈ ১৯৮২ সা‌লে বিশ্বকাপের ম্যাচে মাঠে নেমে গোল বাতিল করান কুয়েতের রাজপুত্র!  ◈ ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির সম্ভাবনা ◈ কক্সবাজারের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশিত : ০৪ আগস্ট, ২০১৯, ০৮:১৮ সকাল
আপডেট : ০৪ আগস্ট, ২০১৯, ০৮:১৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রথম ম্যাচেই  ভারতের কাছে ধরাশায়ী উইন্ডিজ

খালিদ আহমেদ : ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার তিন ম্যাচের টি-২০ সিরিজের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে চার উইকেটে হারালো ভারত। উইন্ডিজের ব্যাটিং বিপর্যয়ের সুবাদে ১৭ ওভার ২ বলেই জয় নিশ্চিত করে কোহলিরা।

রান তাড়া করতে নেমে শুরুতেই তিন উইকেট হারায় ভারত। দলীয় ৩২ রানে ফিরে যান শিখর ধাওয়ান, রোহিত শর্মা, ঋষভ পন্থ। পরে মণীশ পাণ্ডেকে নিয়ে প্রতিরোধ গড়েন বিরাট কোহলি। উভয়েই ১৯ রান করে ফিরে যাওয়ার আগে নিরাপদ অবস্থানে রেখে যান দলকে। শেষে রবীন্দ্র জাদেজা ওয়াশিংটন সুন্দরকে নিয়ে জয় নিশ্চিত করেন। রোহিত শর্মা সর্বোচ্চ ২৪ রান করেছেন।

এর আগে ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের চরম ব্যাটিং বিপর্যয় ঘটে। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম খেলায় ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই উইকেট হারায় ক্যারিবীয়রা। নিয়মিত বিরতিতে উইকেট পতনের কারণে ৯ উইকেটে ৯৫ রানে গুটিয়ে যায় উইন্ডিজ।

বাংলাদেশ সময় রাত আটটা থেকে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় সেন্ট্রাল ব্রাউয়ার্ড আঞ্চলিক পার্ক স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নেমে মাত্র ৩৩ রানেই ৫ উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়ে উইন্ডিজ দল।

কোনো রান যোগ করার আগেই ফেরেন জন ক্যাম্পবেল। ওয়াশিংটন সুন্দরের শিকার হয়ে সাজঘরে ফেরেন তিনি। দলীয় ৮ রানে অন্য ওপেনার এভিন লুইসও আউট হয়ে যান।

পরে ২০ রানের জুটি গড়তেই বিপদে পড়ে যান নিকোলাস পুরান। তিনি ফেরেন ১৬ বলে ২০ রান করে। দলের এই ব্যাটিং বিপর্যয়ের দিনে হাল ধরেন কায়রন পোলার্ড। উইকেটের একপাশ আগলে রাখেন তিনি। অন্য প্রান্তে আসা-যাওয়ার মিছিলে অংশ নেন সিমরন হিতমার, রোভম্যান পাওয়েল, সুনীল নারিন ও কার্লোস ব্রাথওয়েটরা।

পোলার্ড ইনিংস শেষ হওয়ার তিন বল আগে এলবিডব্লিউ হয়ে ফেরার আগে ৪৯ বলে ৪টি ছক্কা ও দুই বাউন্ডারির সাহায্যে ৪৯ রান করেন।

শেষ পর্যন্ত ৯৫ রান তুলতে সক্ষম হয় উইন্ডিজ। ভারতের হয়ে অভিষেক ম্যাচে চার ওভারে ১৭ রানে সর্বোচ্চ ৩ উইকেট শিকার করেন নভদীপ শাইনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়