শিরোনাম
◈ বারে মদ্যপান শেষে প্রেমিকার সঙ্গে বিরোধের পর হেরোইন খুঁজতে টঙ্গীর মাঠে যান তাহসিফ: রিমান্ডে দীপের বয়ানে চাঞ্চল্যকর তথ্য ◈ দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর ◈ ক্রিপ্টোকারেন্সি চুরির পর হ্যাকাররা সেগুলো দিয়ে কী করে? কীভাবে নিজেদের নিয়ন্ত্রণে আনে? ◈ ভারত থেকে আসা ১৮ কোচগুলোতে যা যা বিশেষ ব্যবস্থা রয়েছে, আগামী সপ্তাহেই পরীক্ষামূলক চলাচল ◈ তাহসিফ সৌরির মৃত্যুর পর আত্মগোপনে দিশা, যেভাবে হলেন গ্রেপ্তার ◈ পোশাকের বাইরে রফতানিতে চমক দেখাচ্ছে বাংলাদেশের 'চুল' ◈ সোমবার থেকে ঢাকাসহ ১৩ সিটিতে ই-রিকশার নিবন্ধন শুরু ◈ শ্রমিক বিক্ষোভে বন্ধ ৩১৮ কারখানা, কাজে নেই ৭ লাখ শ্রমিক ◈ ছাত্রজীবনে রাজনৈতিক সংশ্লিষ্টতা থাকতে পারে, চাকরিতে নয়: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ যুবশক্তিকে কাজে লাগাতে পারলেই দেশের সাফল্য সম্ভব: রাষ্ট্রপতি

প্রকাশিত : ২৯ জুলাই, ২০১৯, ১১:১৯ দুপুর
আপডেট : ২৯ জুলাই, ২০১৯, ১১:১৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জাতীয় পার্টি সংসদে ও রাজপথে নিয়মতান্ত্রিক ও শান্তিপূর্ণ সংগ্রাম করবে, বললেন জিএম কাদের

ইউসুফ বাচ্চু : জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেছেন, জাতীয় পার্টি গণমানুষের প্রত্যাশা পূরণের রাজনীতি করে। বর্তমানে অনেক রাজনৈতিক দলই মানুষের অধিকারের প্রশ্নে রাজপথে নেই। রাজনৈতিক এই শুন্যতায় জাতীয় পার্টি সংসদে ও রাজপথে মানুষের অধিকার নিয়ে নিয়মতান্ত্রিক ও শান্তিপূর্ণ সংগ্রাম করে সাধারণ মানুষের আস্থা অর্জন করবে। যাতে আগামী সকল নির্বাচনে জাতীয় পার্টি একটি শক্তিশালী রাজনৈতিক দলে পরিণত হতে পারে।

রোববার সকালে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী অফিসে চট্টগ্রাম মহানগর সভাপতি সোলায়মান আলম শেঠ-এর সভাপতিত্বে চট্টগ্রাম মহানগর নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।

গোলাম মোহাম্মদ কাদের আরও বলেন, তৃণমূল পর্যায়ে জাতীয় পার্টিকে আরও শক্তিশালী করতে হবে। চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে এখনই ঐক্যবদ্ধভাবে কাজ করতে নেতা-কর্মীদের নির্দেশও দেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি।

এসময় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রথম অধিনায়ক শামীম কবিরের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি। তিনি মরহুম শামীম কবিরের রুহের মাগফিরাত কামনা করেছেন। পাশাপাশি শামীম কবিরের শোকার্ত পরিবারের প্রতি সমবেদনাও জানিয়েছেন তিনি।

এসময় জাতীয় পার্টি চট্টগ্রাম মহানগর-এর সভাপতি সোলায়মান আলম শেঠ বলেন, দেশের মানুষ এখনো হুসেইন মুহম্মদ এরশাদের ৯ বছরের সুশাসন মনে রেখেছেন। তিনি বলেন, এরশাদের শাসনামলেই ব্যবসায়ীরা নিরাপদে ব্যবসা করতে পেরেছেন। তখন দেশে খুন, গুম ও নৈরাজ্য ছিলোনা। তাই দেশের মানুষের প্রত্যাশা পূরণে জাতীয় পার্টির সেবার রাজনীতি কথা আমরা সাধারণ মানুষের সামনে তুলে ধরবো।

এসময় উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক- সুলতান মাহমুদ, যুগ্ম দপ্তর সম্পাদক- এম.এ. রাজ্জাক খান, কেন্দ্রীয় নেতা- মাসুদুর রহমান মাসুদ, আব্দুস সাত্তার গালিব, চট্টগ্রাম মহানগর নেতৃবৃন্দের মধ্যে- আফসার উদ্দিন, মামুনুর রশীদ, আল ইমরান চৌধুরী, কাইসার আহমেদ হামিদ, সমীর সরকার, সালামত আলী, এনামুল হক রাশেদ, ফারুক হোসেন আপন, সাইফুল, জসীম, আজিজুর রহমান।

  • সর্বশেষ