শিরোনাম
◈ পরাজয় দিয়ে মৌসুম শুরু ‌মে‌সির ইন্টার মায়ামির ◈ নতুন সরকারের সামনে অর্থনৈতিক চ্যালেঞ্জ, পোশাক খাতে শঙ্কা: সাউথ চায়না মর্নিং পোস্টের বিশ্লেষণ ◈ পদত্যাগ করলেন ঢাবি ভিসি অধ্যাপক নিয়াজ আহমদ খান ◈ বগুড়া ও শেরপুরের উপনির্বাচন কবে নাগাদ, জানালো ইসি ◈ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল বিষয়ে সভা ◈ জামায়াত আমিরের স্ত্রীসহ সংরক্ষিত মহিলা আসনে আলোচনায় যারা ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ◈ নগদে বিনিয়োগে আগ্রহী জামায়াতের এমপি ব্যারিস্টার আরমান! ◈ মদকাণ্ডে আটকের খবরে তোলপাড়, যা বললেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী! ◈ গ্রোসারি শপ, চা-পান চটপটি-ফুচকাসহ দেশি খাবারের সমাহার, প্রাচীন সভ্যতার দেশে যেন এক টুকরো বাংলাদেশ!

প্রকাশিত : ০৯ জুলাই, ২০১৯, ০৭:৩০ সকাল
আপডেট : ০৯ জুলাই, ২০১৯, ০৭:৩০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চার হাজার বছর আগে এইদিনে পবিত্র কাবা ঘর পুননির্মাণ শুরু করেন হযরত ইব্রাহিম (আ) ও তাঁর পুত্র

রাশিদ রিয়াজ : প্রায় সাড়ে চার হাজার বছর আগে এই দিনে তথা ৫ জ্বিলহজ মহান আল্লাহর নির্দেশে মহান নবী হযরত ইব্রাহিম (আ) ও তাঁর প্রথম পুত্র হযরত ইসমাইল (আ) মক্কায় পবিত্র কাবা ঘর পুনর্নির্মাণ শুরু করেন।

এর এক হাজার ১৮৭ বছর আগে হযরত নুহ (আ)’র যুগ সংঘটিত মহাপ্লাবনে ধ্বংস হয়ে যায় এই পবিত্র ঘর। বন্যার ফলে কিউব বা চারকোনা আকৃতির এই ঘর লাল বর্ণের একটি ঢিবিতে পরিণত হয়েছিল। পবিত্র হজরে আসোয়াদ বা কালো পাথরটি উদ্ধার করা হয় নিকটবর্তী আবু কুবাইস পর্বত থেকে। পিতা ও পুত্র এ পাথরটি স্থাপন করেন কাবার এক কোনায়।

পুত্র ইসমাইলকে নিয়ে কাবাঘরের ভিত্তি গড়ে তোলেন হযরত ইব্রাহিম (আ)। এ প্রসঙ্গে সুরা বাকারার ১২৭ নম্বর আয়াতে এসেছে: স্মরণ কর, যখন ইব্রাহীম ও ইসমাইল কা’বা ঘরের ভিত্তি স্থাপন করছিল। তারা দোয়া করেছিলঃ হে পরওয়ারদেগার! আমাদের থেকে (এ কাজ) কবুল কর। নিশ্চয়ই তুমি শ্রবণকারী, সর্বজ্ঞ।

পবিত্র কাবা ঘর মুসলমানদের ইবাদতের কেবলা। এমন কোনো সেকেন্ড বা মুহূর্ত নেই যখন মুসলমানরা মহান আল্লাহর এই প্রতীকী ঘরের দিকে মুখ করে মহান আল্লাহর উদ্দেশে রুকু ও সিজদা করছেন না। পবিত্র কাবা ঘরের ভেতরে জন্ম-নেয়া একমাত্র ব্যক্তি হলেন আমিরুল মু’মিনিন হযরত আলী (আ.)। পারসটুডে

  • সর্বশেষ
  • জনপ্রিয়