শিরোনাম
◈ ৪ কিমি গতির ঢাকা শহর! যানজট কমাতে এআই ও জিরো সিগন্যাল ট্রাফিক ব্যবস্থাপনার পথে বাংলাদেশ ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের জোট সমীকরণ: কে কার সঙ্গে, কে কোথায় প্রতিদ্বন্দ্বিতা করছে? ◈ ভোটের দিন প্রার্থী, পোলিং এজেন্ট ও ভোটারদের যেসব বিধিনিষেধ মানতে হবে ◈ আমরা এককভাবে সরকার গঠনে সক্ষম হবো: ডয়চে ভেলেকে তারেক রহমান (ভিডিও) ◈ টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পে আরব আমিরাতের বিরু‌দ্ধে দাপু‌টে জয় নিউ জিল্যান্ডের ◈ নির্বাচনে টানা ছুটি: সরকারি চাকরি থেকে শিক্ষাপ্রতিষ্ঠান—কার কত দিন? ◈ বাংলাদেশের নতুন রাজনৈতিক সমীকরণে আওয়ামী লীগ নিয়ে ভারতের দোটানা! ◈ বিদায় নিয়ে কোথায় যাবেন, জাতিকে জানালেন প্রধান উপদেষ্টা ◈ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১০ কিলোমিটার যানজট ◈ দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে মঞ্জুরুল আহসান মুন্সীকে বহিষ্কার করল বিএনপি

প্রকাশিত : ০৮ জুলাই, ২০১৯, ১১:৪০ দুপুর
আপডেট : ০৮ জুলাই, ২০১৯, ১১:৪০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এবার ক্যামেরার সামনে সাংবাদিকের সঙ্গে বাকবিতণ্ডায় কঙ্গনা (ভিডিও)

বিনোদন ডেস্ক : বলিউডের কাঠখোট্টা তারকা হিসেবে পরিচিত কঙ্গনা রানাউত। ‘কুইন’ হিসেবে পরিচিত এই তারকার মুখের ধারালো বাণ থেকে নিস্তার পেয়েছেন বলিউডে এমন মানুষের সংখ্যা হাতেগোনা। এবার এক সাংবাদিকের সঙ্গে তির্যক বাকবিতণ্ডার জড়ালেন তিনি। পুরো ঘটনার একটি ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

ভারতীয় সংবাদমাধ্যম জিনিউজের প্রতিবেদনে বলা হয়েছে, আসন্ন ছবি ‘জাজমেন্টাল হ্যায় কেয়া’ এর একটি গানের লঞ্চে গিয়েছিলেন কঙ্গনা। তার সঙ্গে ছিলেন রাজকুমার রাওসহ ছবির অন্যান্যরা। সেখানেই মঞ্চ থেকে এক সাংবাদিকের উদ্দেশে অভিনেত্রী বলেন, ‘আপনি আমার ছবি মণিকর্ণিকা নিয়ে বিরূপ মন্তব্য করেছিলেন। আমি কি একটি ছবি তৈরি করে ভুল করেছি? জাতীয়তাবাদের উপর ছবি করার জন্য আমাকে আগ্রাসী দেশপ্রেমিক বলে দুষেছেন।’

সাংবাদিক এই অভিযোগ অস্বীকার করে দাবি করেন, কঙ্গনা তাকে ভয় দেখানোর চেষ্টা করছেন। তাতে ফের তোপ দেগে কঙ্গনা বলেন, তিনি এমন কিছুই করছেন না।

ওই সাংবাদিকের সঙ্গে কঙ্গনার ঝামেলা শুরু মণিকর্ণিকার সাংবাদিক সম্মেলন থেকে। ভারতের কাশ্মীরের উরিতে জঙ্গি হামলার পর পাকিস্তানে একটি ইভেন্টের আয়োজন করায় কঙ্গনা যেখানে শাবানা আজমির বিরুদ্ধে তোপ দেগেছিলেন, সেখানে কেন তিনি পাকিস্তানে মণিকর্ণিকার রিলিজ করছেন এই প্রশ্ন করেছিলেন ওই সাংবাদিক। কঙ্গনা কী জবাব দিয়েছিলেন, তা টুইটে জানিয়েছিলেন সাংবাদিক। আর সেই প্রতিশোধ নিতেই ওই সাংবাদিকে গতকাল রোববার একহাত নেন কঙ্গনা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়