শিরোনাম
◈ স্থানীয় সরকারে মঈন খান: অভিজ্ঞ নেতৃত্বের সামনে বড় পরীক্ষা ◈ ছাত্র অবস্থায় এমপি, দুই দশক পর প্রতিমন্ত্রী শামীম লিংকন ◈ দুই প্রতিমন্ত্রী এক মন্ত্রণালয়ে ◈ ফাঁস দিয়ে মৃত্যুর মিছিল, ৬ মাসে ১০০ জনের মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায়  ◈ প্রথমবার পূর্ণমন্ত্রী হওয়া রশিদুজ্জামান মিল্লাতের রাজনৈতিক উত্থান যেভাবে ◈ মন্ত্রিসভায় রদবদলের প্রজ্ঞাপন জারি: কে কোন মন্ত্রণালয়ে ◈ শনিবার টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় ◈ শ‌নিবার শুরু দ্বিতীয় টেস্ট, জিত‌লে ইতিহাস গড়বে  বাংলাদেশ, অস্ট্রেলিয়ার লক্ষ্য হোয়াইটওয়াশ এড়ানো ◈ শনিবার সকালে জাতীয় স্মৃতিসৌধে যাবেন রাষ্ট্রপতি ◈ তিন মন্ত্রণালয়ের দায়িত্ব সামলে এবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

প্রকাশিত : ০৭ জুলাই, ২০১৯, ০৬:৪২ সকাল
আপডেট : ০৭ জুলাই, ২০১৯, ০৬:৪২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আইটেম সং দেশলাই নিয়ে আসছেন সানাই

খালিদ আহমেদ : নতুন গানের ভিডিও নিয়ে হাজির হচ্ছেন আলোচিত মডেলকন্যা সানাই। ‘দেশলাই’ শিরোনামের সুদীপ কুমার দ্বীপের লিখা ও সাবরিনা সাবার কণ্ঠে আইটেম ঘরানার এই গানে কোমর দুলিয়েছেন সানাই। গানটির ভিডিওটি নির্মাণ করেছেন এ কে আজাদ। ঢাকাসহ আশপাশের বিভিন্ন মনোরম লোকেশনে এরই মধ্যে শুটিং শেষ হয়েছে। এখন এডিটিং চলছে।

সানাই বলেন, ‘বেশ বড় বাজেটের আইটেম গান এটি। আশা করছি সবার কাছে চমক হবে এটি। ভিডিওতে আমার সঙ্গে চলচ্চিত্রের খলনায়ক ডন ভাই, শিবা শানু ভাইও আছেন। এ ছাড়া আরও ৩০ জন শিল্পী গানটির সঙ্গে নৃত্যে অংশ নিয়েছেন।’

এবারই প্রথম নয়। এর আগে তিনটি মিউজিক ভিডিওতে কাজ করেছেন সানাই। গানগুলো হলো- ‘প্রেমের নেশায়’, ‘বড় লোকের মেয়ে’ ও ‘অবাক তুমি’। এই বছরের শুরুতে পর্যায়ক্রমে ইউটিউবে প্রকাশিত হয়েছে গানের ভিডিওগুলো। এছাড়াও তার অভিনীত ‘ময়নার ইতিকথা’ ও ‘সুপ্ত আগুন-দ্য হিডেন ফায়ার’ নামে দুটি সিনেমা মুক্তির অপেক্ষায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়