শিরোনাম
◈ যুক্তরাষ্ট্র–ইরান টানাপোড়েন: সমঝোতার পথ সংকীর্ণ, বাড়ছে ‘মৃত্যু ও ধ্বংসের’ আশঙ্কা ◈ এপ্রিলে ৩ দেশ সফর করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান: দ্য প্রিন্টের খবর ◈ মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলো ইরানের হামলায় ক্ষয়ক্ষতির পর কতটুকু কার্যকর? ◈ ব্যাংক ঋণে ব্যবসা করা হালাল হবে কিনা, এ নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ ◈ শিক্ষকদের বৈশাখী ভাতা পাওয়া নিয়ে স্বস্তির খবর, যা জানালেন মাউশি ◈ ফিফা র‍্যাঙ্কিং- আর্জেন্টিনা ও ব্রাজিলের অবনতি, বাংলা‌দেশ ১৮২ নম্ব‌রে ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি: শর্ত নিয়ে প্রশ্ন, পর্যালোচনায় সরকার ◈ জ্বালানি তেলের অবৈধ মজুতের তথ্য দিলে মিলবে পুরস্কার, সারাদেশে সাঁড়াশি অভিযান শুরু ◈ ৭১-এর অপরাধ পাকিস্তান আজও অস্বীকার করে, বাংলাদেশের পাশে আছে ভারত: রণধীর জয়সওয়াল ◈ সৌদি আরব সত্যিই কি ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াতে পারে, যা রয়েছে গোয়েন্দা তথ্যে

প্রকাশিত : ০৫ জুলাই, ২০১৯, ০৯:৩২ সকাল
আপডেট : ০৫ জুলাই, ২০১৯, ০৯:৩২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ন্যায্য মূল্য থেকে বঞ্চিত লালমনিরহাটের ভুট্টা চাষিরা

হ্যাপি আক্তার : দেশের মোট উৎপাদিত ভুট্টার একটি বড় অংশ লালমনিরহাটে উৎপাদিত হলেও ন্যায্য মূল্য পাচ্ছেন না চাষিরা। ভুট্টাকে ব্রেন্ডিং শস্য হিসেবে স্বীকৃতি দিয়েছে জেলা প্রশাসন। ডিবিসি নিউজ, ৯:০০।

ভুট্টা কেন্দ্রিক শিল্প প্রতিষ্ঠান ও সরকারিভাবে ভুট্ট কেনার উদ্যোগ না থাকায় বিপাকে পড়েছেন চাষিরা। সরকারিভাবে মূল্য নির্ধারণেরও দাবি তাদের।

লালমনিহাটের সমতল ও চরাঞ্চলগুলোতে প্রতি বছর ৪১ হাজার হেক্টর জমিতে প্রায় সাড়ে তিন থেকে চার লাখ মেক ট্রিকটন ভুট্টা চাষ হয়। যা উৎপাদনের দিক থেকে দেশের দ্বিতীয়তম।

চরাঞ্চলে ভুট্টা চাষ করে এসেছে স্বনির্ভর। পালটে দিয়েছে এ অঞ্চলের গ্রামীণ অর্থনীতির চিত্র। তবে এখনো জেলায় গড়ে ওঠেনি ভুট্টা নির্ভর কোনো শিল্প প্রতিষ্ঠান। সরকারের পক্ষ থেকে মূল্য নির্ধারণ না করায় লাভবান হচ্ছেন মধ্যসত্য ভোগীরা।

তবে, কৃষককে সুবিধা দিতে বিষয়টি নিয়ে সরকারের উপর মহলে প্রস্তব পাঠানোর আশ^াস দিয়েছেন জেলা প্রশাসক আবু জাফর।

শুধু নামের ব্রান্ডিং নয়, সম্ভাবনাময় এই ভুট্টাকে জেলার লাভজনক ফসল হিসেবে পরিণত করে কৃষককে এগিয়ে নিতে সব ধরনের ব্যবস্থা নেবে সরকার এমটিই আশা চাষিদের। সম্পাদনা : এইচ এম জামাল

  • সর্বশেষ
  • জনপ্রিয়