শিরোনাম
◈ মহাকাশে ইতিহাস, শূন্যের কাছাকাছি তাপমাত্রা তৈরি করে বিশ্ব রেকর্ড চীনের ◈ হাসিনার পাসপোর্ট ইস্যুতে বাংলাদেশের অবস্থান স্পষ্ট, নতুন যে বার্তা ভারতের ◈ ২০২৭ শিক্ষাবর্ষে বেসরকারি স্কুলে ভর্তির ফি নির্ধারণ, অতিরিক্ত অর্থ নিলেই এমপিও বাতিল ◈ শিক্ষকদের বদলি নিয়ে সংসদে যা জানালেন শিক্ষামন্ত্রী ◈ নাশকতা ঠেকাতে কঠোর সরকার, ডিসেম্বরজুড়ে মাঠে থাকার প্রস্তুতি বিএনপির ◈ টেকনাফের পাহাড়ে ১০ বাহিনীর রাজত্ব ◈ তুরস্কের ফার্স্ট লেডি এমিনি এরদোয়ানের সঙ্গে জুবাইদা রহমানের সাক্ষাৎ ◈ ঢাকাসহ ১৫ জেলায় তীব্র বজ্রপাত ও ভারি বৃষ্টির আভাস ◈ সাতমুখী ফ্লাইওভারে বদলে যাবে চট্টগ্রামের অক্সিজেন মোড়, ব্যয় ২২০০ কোটি টাকা ◈ লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে অ্যাথলেটদের কঠিন পরীক্ষা, কমছে সরাসরি যোগ্যতার সুযোগ

প্রকাশিত : ৩০ জুন, ২০১৯, ০৬:৪৪ সকাল
আপডেট : ৩০ জুন, ২০১৯, ০৬:৪৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইংরেজি ভাষা নিয়ে মাহাথির মোহাম্মদের হাস্যরস (ভিডিও)

জ.ই.মামুন, ফেসবুক থেকে: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বিস্ময়কর রাজনীতিক মাহাথির মোহাম্মদ। যিনি একটানা ২২ বছর মালয়েশিয়া শাসন করার পর ১৬ বছর ক্ষমতার বাইরে থেকে ৯২বছর বয়সে পুনরায় দেশটির প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। শক্তহাতে দেশ শাসন করার জন্য পশ্চিমাদের অনেকের চোখে তিনি স্বৈরাচারী হলেও নিজের দেশের মানুষের মাঝে তিনি উন্নয়নের কান্ডারি হিসেবে পরিচিত। পূর্ব এশিয়ার অন্যতম সমৃদ্ধ এ দেশটির উন্নয়নের কৃতিত্ব অনেকখানিই তাকে দেয়া যায়। বিচক্ষণ রাজনীতিক হওয়ার পাশাপাশি সুবক্তা হিসেবেও তার খ্যাতি রয়েছে। রসবোধের জন্যও তার জুড়ি মেলা ভার। সোশ্যাল মিডিয়ার বদৌলতে তার এই গুণের কথা অনেকেরই জানা। ইউটিউব এবং ফেসবুকে তার হাস্যরসাত্মক বক্তৃতার অনেক ভিডিও রয়েছে।

ফেসবুকে পাওয়া এমনি একটি ভিডিওতে ইংরেজী ভাষা সম্পর্কে কৌতুক করতে গিয়ে মাহাথির মোহাম্মদ বলেন, একটি সংসদের চেয়ারম্যানকে বলা হয়ে থাকে স্পিকার, কিন্তু আসলে তিনি নিজে কিছুই বলেন না। মালয়েশিয়া অবশ্যই ব্রিটিশ কমনওয়েলথের সদস্য কিন্তু সেখানেও ওয়েলথ বা সম্পদ শুধু কয়েকটি দেশের কাছেই আছে, এবং একেবারেই কমন বা সাধারণ কিছুই নয়। ঔপনিবেশিক সময়ে যখন মালয়েশিয়া বৃটিশ শাসনাধীন ছিল তখন মালয় সুলতানদের বলা হত শাসক কিন্তু আসলে তাদের শাসন করতে দেয়া হত না , তাদের কিছু পরামর্শক ছিল যারা আসলে শাসন করত। এর মানে দাড়াচ্ছে ইংরেজি ভাষায় যখন কিছু বলা হয় তখন সেটার মাধ্যমে আক্ষরিকভাবে কিছু বোঝানো হয় না। তাই যখন তারা আমাদের স্বৈরাচারী বা অন্য কিছু বলার চেষ্টা করে, আমার মনে হয়না তারা ঠিক সেটাই বোঝাতে চায়।

 

https://www.facebook.com/mamunzi/videos/10157168556691007/

  • সর্বশেষ